রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৩৪
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

সোনারগাঁ মামরকপুর এলাকায় পারিবারিক দ্বন্দ্বের জেরে সরকারি রাস্তা কেটে নেওয়ায় থানায় অভিযোগ

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ২, ২০২৩, ১:১২ পূর্বাহ্ণ
  • ৩৫২ ০৯ বার দেখা হয়েছে

 

সোনারগাঁ মামরকপুর এলাকায় পারিবারিক দ্বন্দ্বের জেরে সরকারি রাস্তা কেটে নেওয়ায় থানায় অভিযোগ

শুক্রবার (৩১ মার্চ) রাতে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার (১ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী শাহিনুর বেগম সোনারগাঁ থানায় অভিযোগ করেছেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মামরকপুর এলাকায় হাবিবুর রহমান তার বাড়িতে চলাচলের জন্য সোনারগাঁ উপজেলার ইউএনও রিজোয়ান উল ইসলাম ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকারের অনুমতি নিয়ে ব্যক্তিগত টাকায় রাস্তা নির্মাণ করেন। এ রাস্তা দিয়ে ওই এলাকার মানুষ নিয়মিত যাতায়াত করেন।

শুক্রবার রাতে মামরকপুর গ্রামের আলী আকবর ও সানাউল্লাহর নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল কোদাল দিয়ে রাস্তা কেটে দেয়। রাস্তা কাটার দৃশ্য দেখে স্থানীয় লিয়াকত আলী নামের এক ব্যক্তি বাধা দিলে তারা চলে যান।

হাবিবুর রহমানের বোন শাহিনুর বেগম বলেন, তার বাড়ির সবাই প্রবাসী। আলী আকবর ও সানাউল্লাহর সঙ্গে তাদের পারিবারিক দ্বন্দ্ব রয়েছে। এ দ্বন্দ্বের জের ধরে এর আগেও তাদের পুরাতন বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। পরবর্তী সময়ে এখানে বাড়ি করার সময়ও কয়েক দফায় বাড়ির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন সময়ে তারা চাঁদা দাবি করে আসছেন। চাঁদা না দেওয়ায় বাড়িতে চলাচলের রাস্তা কেটে দেন তারা।

তবে অভিযোগ অস্বীকার করে সানাউল্লাহ বলেন, এ ঘটনায় আমি জড়িত না। তবে আমার সঙ্গে তাদের পারিবারিক দ্বন্দ্ব রয়েছে। এ দ্বন্দ্বের কারণে আমি থানায় জিডি করেছি। এজন্য আমার বিরুদ্ধে তারা মিথ্যা অপবাদ দিচ্ছেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসান উল্লাহ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell