সোমবার ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৩৭
শিরোনামঃ
দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২, ২০২৬, ১:৫৬ পূর্বাহ্ণ
  • ৬ ০৯ বার দেখা হয়েছে

সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত

সোনারগাঁও প্রতিনিধিঃ

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-২০৬ নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও- সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত রিক্সা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল মাওলানা শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (০১ ফেব্রুয়ারী বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাসষ্ট্যান্ড এলাকায় এ জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়।
জনসভায় রিক্সা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল মাওলানা শাহজাহান শিবলী বলেন, আমাকে দলীয় জোটগত কারনে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ আসনে মনোনয়ন দেয়া হয়েছে। আমি রিক্সা প্রতীকে আপনাদের সকলের কাছে ভোট চাই। সম্মিলিতভাবে আপনারা সবাই রিক্সা প্রতীককে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। আর যদি কোন দল বা গোষ্ঠী আমাদের সামনে এসে বাধা হয়ে দাড়ায়, তাহলে কঠোরহস্তে প্রতিহত করতে হবে। আপনাদের সঠিক সিদ্ধান্তে আমরা ফিরে পাবো নতুন বাংলাদেশ। আগামী নির্বাচনে গণভোটের হ্যা-তে ভোট দিয়ে ফ্যাসিবাদ ফিরে আসার রাস্তা চিরতরে বন্ধ করতে হবে।
জনসভা ও গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান বলেন, সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ আসনে খেলাফত মজলিসের রিক্সা প্রতীকের বিজয় মানে ১১ দলের বিজয়, জোটের স্বার্থে আমরা ১০ দলের প্রার্থী বাতিল ঘোষনা করি। ১১ দলের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র আমরা সকলে মিলে মোকাবেলা করবো ইনশাআল্লাহ।
সভায় আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা সভাপতি হাফেজ আবদুল আউয়াল, ঢাকার কেন্দ্রীয় নেতা রেজওয়ান হাফেজ মাওলানা মোয়াজ্জেম হোসেন, হাফেজ আসলাম বিন তাহের, সোলাইমান আল হাবিব, হাফেজ মাওলানা মোজাম্মেল হক, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মাওলানা হাসমত আলী, প্রচার সম্পাদক মোঃ আলী আকবরসহ বাংলাদেশ খেলাফত মজলিসের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell