রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:০০
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

সোনারগাঁওয়ে বাদীর বাবাকে গলা টিপে হত্যার চেষ্টা

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২, ২০২২, ৯:৪৪ অপরাহ্ণ
  • ২৮১ ০৯ বার দেখা হয়েছে

সোনারগাঁওয়ের পূর্ব সনমান্দি গ্রামে মামলা তুলে না নেয়ায় বাদী মো. সজীবের বাবা সিরাজুল ইসলামকে (৫০) একই গ্রামের সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মো. মোক্তার (৩০) গলা টিপে হত্যার চেষ্টা চালিয়েছে।
এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে সিরাজুল ইসলামের স্ত্রী শাহনাজ বেগমকেও (৪৫) সন্ত্রাসী আক্তার, তার বাবা আ. লতিফ, তাদের সহযোগী সালেহা বেগম (৪৫) এবং অজ্ঞাত আরও ৪/৫ জন ভাড়াটে সন্ত্রাসী।পিটিয়ে গুরুতর আহত করেছে।
এ ব্যাপারে সিরাজুল ইসলামের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে রোববার (২ অক্টোবর) সোনারগাঁও থানায় সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। এতে উল্লেখ করা হয়, জমি দখলের উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার ঘটনায় আসামিদের বিরুদ্ধে ২০১৯ সালের ৩০ এপ্রিল মামলা করেন (৭৫/০৪/১৯) সিরাজুল ইসলামের ছেলে সুমন।
ওই মামলার প্রধান আসামি সন্ত্রাসী মোক্তারের ছোট ভাই মো. জাকির গোপনে বিদেশে পালিয়ে যায়। এ তুলে না নেওয়ায় গত শুক্রবার রাতে প্রতিবেশী আ. লতিফ (৬০) ও তার এক ছেলে মোক্তার (৩০) এবং তাদের সহযোগী সালেহা বেগম (৪৫) ভাড়াটিয়া সন্ত্রাসীসহ পূর্ব পরিকল্পিতভাবে বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে দেশীয় অস্ত্র, লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে বাদীর পরিবারের সদস্যদের গুরুতর আহত করে।
একপর্যায়ে সন্ত্রাসী মোক্তার সিরাজুল ইসলামের টুটি চেপে ধরে হত্যার চেষ্টা করে। এ সময় তাদের আর্ত চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিতিৎসার পর রোববার থানায় মামলা করেন সিরাজুল ইসলাসের স্ত্রী। থানায় বারবার অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি বলে অভিযোগ ভূক্তভুগী পরিবারটির। এখন পর্যন্ত কোন আসামি ধরতে না পারায় এলাকাবাসীও ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
সোনারগাঁও থানার (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, বাদীর পরিবারের ওপর সন্ত্রাসী হামলার একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি এসআই মজিবুর রহমান তদন্ত করে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell