রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৩৫
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

সোনারগাঁয়ে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবি-সাতরে তীরে ৫ নিখোঁজ ৬

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৭, ২০২৩, ১২:৫৮ পূর্বাহ্ণ
  • ২৬০ ০৯ বার দেখা হয়েছে

 

সোনারগাঁয়ে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবি-সাতরে তীরে ৫ নিখোঁজ ৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবি।  শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে উপজেলার চরহোগলা ইউনিয়নের চরকিশোরগঞ্জ এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রলারে থাকা নারী, শিশুসহ  ৬ জন নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ ব্যক্তিরা হলেন গজারিয়া ইউনিয়নের দক্ষিণকান্দি এলাকার সুমনা আক্তার (২৫), তাঁর দুই শিশুকন্যা জান্নাতুল মাওয়া (৬), সাফা আক্তার (৪), ওই দুই শিশুর চাচাতো বোন মারওয়া (৮), সুমনার ভাই সাব্বির হোসাইন (৪০) ও সাব্বিরের ছেলে রিমাদ (২)।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যক্তিরা জানান, আজ বিকেলে সুমনাদের পরিবারের লোকজন ট্রলারে করে মেঘনা নদীতে ঘুরতে বের হন। ঘুরতে ঘুরতে চরকিশোরগঞ্জ এলাকায় আসেন তাঁরা। সেখান ঘোরাঘুরি শেষে ট্রলারটি গজারিয়ার দিকে যাচ্ছিল। এ সময় নারায়ণগঞ্জ থেকে বালু নিতে মুন্সিগঞ্জের বালুমহালের দিকে আসছিল একটি খালি বাল্কহেড। সন্ধ্যা পৌনে সাতটার দিকে বাল্কহেডটি ট্রলারটিকে ধাক্কা দেয়। তৎক্ষণাৎ ট্রলারটি ১১ যাত্রী নিয়ে ডুবে যায়।  পাঁচজন তীরে উঠতে পারলেও নিখোঁজ হন ছয়জন।ঘোরাঘুরি শেষে ট্রলারটি গজারিয়ার দিকে যাচ্ছিল। এ সময় নারায়ণগঞ্জ থেকে বালু নিতে মুন্সিগঞ্জের বালুমহালের দিকে আসছিল একটি খালি বাল্কহেডদুর্ঘটনা থেকে বেঁচে ফেরা আকলিমা বেগমের (৪২) সঙ্গে কথা হয়। তিনি ঘটনার আকস্মিকতায় এতটাই হতভম্ব যে স্পষ্ট করে কথা বলতে পারছিলেন না। আধো আধো স্বরে তিনি বলেন, ‘ট্রলারের সবাই আমরা আত্মীয়স্বজন। সন্ধ্যায় আমরা বাড়ির দিকে ফিরে যাচ্ছিলাম, তখন ওই বাল্কহেড আমাদের ট্রলারের দিকে আসছিল। আমাদের ট্রলার থেকে আমরা ইশারায় দিক ঘোরানোর জন্য বলতে থাকি। এরপরও তারা আমাদের ট্রলারের ওপরে এসে উঠিয়ে দিল। আমি ডুবতে ডুবতে বেঁচে গেলাম। বাকি সবাই হারিয়ে গেল।’মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেন, ‘যত দূর শুনেছি, সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটেছে। ট্রলারটি চর কিশোরগঞ্জ অংশ থেকে ১১ যাত্রী নিয়ে গজারিয়ার দিকে যাচ্ছিল। ট্রলারটি ঘাট থেকে কিছুটা দূরে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।

এতে কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও অনেকে নিখোঁজ রয়েছেন। ঘটনাস্থলটি সোনারগাঁ এলাকায় পড়েছে।

মুন্সিগঞ্জের কাছাকাছি হওয়ায় আমাদের পুলিশ, গজারিয়া উপজেলা প্রশাসন উদ্ধারকাজ শুরু করেছে।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell