রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:০২
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

সোনারগাঁয়ে স্ত্রীর টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে পরকীয়া প্রেমিকাকে নিয়ে লম্পট মাসুদ রানা উধাও-থানায় অভিযোগ

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১০, ২০২৩, ২:১৯ পূর্বাহ্ণ
  • ৩১২ ০৯ বার দেখা হয়েছে

সোনারগাঁয়ে স্ত্রীর টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে পরকীয়া প্রেমিকাকে নিয়ে মাসুদ রানা উধাও-থানায় অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্ত্রীর টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে পরকীয়া প্রেমিকাকে নিয়ে মাসুদ রানা (৩০) নামে এক যুবক উধাও হয়েছেন। বুধবার (৮ মার্চ) দুপুরে উপজেলার গোয়ালদী গনির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী মুসলিমা আক্তার বাদী হয়ে বিকেলে সোনারগাঁ থানায় অভিযোগ দিয়েছেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগসূত্রে জানা যায়, তিন বছর আগে উপজেলার বারদী ইউনিয়নের নাগপাড়া এলাকার আবুল হোসেনের মেয়ে মুসলিমা আক্তারের সঙ্গে রংপুরের মিঠাপুকুর লাহরী এলাকার গোলসান মিয়ার ছেলে মাসুদ রানার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর মুসলিমা জানতে পারেন, প্রথম স্ত্রী ও সন্তানের কথা গোপন করে তাকে বিয়ে করেন মাসুদ। দুই স্ত্রী থাকার পরও তিনি কাঁচপুর এলাকার এক সন্তানের জননী এক গৃহবধূর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন

ঘটনাটি মুসলিমা আক্তার জানতে পারলে এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক অশান্তি সৃষ্টি হয়। প্রতিবাদ করলে তাকে মারধর করতেন মাসুদ। বুধবার দুপুরে স্ত্রী কাজে গেলে মাসুদ ঘরে থাকা নগদ ৪৮ হাজার টাকা, এক ভরি স্বর্ণালঙ্কার নিয়ে ওই গৃহবধূকে নিয়ে পালিয়ে যান।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell