শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৫৫
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

সোনারগাঁয়ের পিরোজপুর এলাকায় যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে মাদকবিক্রেতারা

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৩, ২০২৪, ৮:০৭ অপরাহ্ণ
  • ১৬৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

সোনারগাঁয়ের পিরোজপুর এলাকায় যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে মাদকবিক্রেতারা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকায় শাহজাহান নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে হত্যা করেছে মাদকবিক্রেতারা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে তাকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে আহত করার পর সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার ‍মৃত্যু হয়।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহত শাহজাহান উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের আল ইসলামের ছেলে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা প্রক্রিয়াধীন।

নিহতের মা রিনা বেগম জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নের কোরবানপুর গ্রামের সন্ত্রাসী ও মাদকবিক্রেতা রাসেল হক পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে মোবাইল ফোনে কল দিয়ে শাহজাহানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পাওনা টাকা নিয়ে তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তাদের বাড়ির সামনে রাসেলের নেতৃত্বে কমল হক, বিজয় ও ইমরানসহ ৮ থেকে ১০ জনের একটি দল তাকে ছুরিকাঘাত করে হাতের ও পায়ের রগ কেটে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠিয়ে দেয়। এক পর্যায়ে আহত শাহজাহানকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) ভর্তি করা হয়। সোমবার সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের বাবা আল ইসলাম জানান, কয়েক বছর আগে পুলিশের কাছে তাদের অপকর্মের সাক্ষী দেওয়ার কারণে তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে রগ কেটে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তিনি।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাসেল হকের নেতৃত্বে ওই এলাকায় একটি দল মাদক ব্যবসা, জমি দখল থেকে শুরু করে বিভিন্ন অপকর্ম করে আসছে। রাসেলকে একাধিকবার পুলিশ ও র‌্যাব গ্রেপ্তার করে। পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রাসেল। এক সময় শাহজাহান তাদের মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত ছিল। সেই মাদকের টাকার লেনদেন নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়। সেই টাকার জন্যই শাহজাহান খুন হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোহাম্মদ বারী জানান, পাওনা টাকা দেবে বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell