বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৩৩
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

সোনারগাঁয়ে কোটি টাকা মূল্যের আইস ও ইয়াবাসহ আটক ২

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৯, ২০২২, ৯:০৯ অপরাহ্ণ
  • ৩৪২ ০৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অর্ধ কোটি টাকা মূল্যের বিপুল পরিমান আইস ও ইয়াবার চালানসহ মো. হোসেন (৩২) ও আবু হানিফ (৩৫) নামে দুই মাদক পাচারকারিকে আটক করেছে পুলিশ।

শনিবারে (১৯ নভেম্বর) রাত সোয়া ১টার দিকে উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকায় পুলিশের বসানো চেকপোস্টে একটি ট্রাক তল্লাশি করে মাদকের চালানসহ তাদের আটক করা হয়। পরে মাদকবাহি ট্রাকসহ ১১ হাজার ৮০০ পিছ ইয়াবা ও ৩০ গ্রাম আইস জব্দ করে পুলিশ।

আটককৃত মো, হোসেনের বাড়ি চাঁদপুর জেলায়। তিনি দীর্ঘদিন যাবত পণ্য পরিবহনের আড়ালে  মাদক পাচারের কাজে জড়িত রয়েছেন। আবু হানিফ তার সহযোগি হিসেবে কাজ করেন।

অভিযানের নেতৃত্ব দেয়া  জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, উদ্ধারকৃত আইস ও ইয়াবার আনুমানিক মূল্য অর্ধ কোটি টাকা। ট্রাকটিতে আলুর বীজ সরবরাহের আড়ালে মাদকের এই চালানটি চট্রগ্রাম থেকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল।

যেহেতু বাংলাদেশে মাদক কারবারিরা আইস তৈরি করতে পারেনা, তাই প্রাথমিকভাবে ধারণা করছি, মাদকের চালানটি মিয়ানমার থেকে সমুদ্রপথে অথবা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করানো হয়। এই মাদকের সাথে আর কারা জড়িত আছে তা তদন্ত করা হচ্ছে।

শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আমির খসরু জানান, আটককৃতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে। তারা সংঘবদ্ধ মাদক পাচারকারি চক্রের সদস্য।

তিনি আরও বলেন, মাদকের এই চালানের মূল হোতা আনোয়ার নামে এক ব্যক্তি। এই  চালানটি তার বুঝে নেয়ার কথা ছিল। তাকেসহ মাদকের অর্থের যোগানদাতাকে আটকের চেষ্টা চলছে।

এ ছাড়া এই আইস ও ইয়াবা বাংলাদেশের কোন দূর্গম অঞ্চলে তৈরি করা হয়েছে নাকি অন্য কোন দেশ থেকে আনা হয়েছে সে বিষয়টিও আমরা খতিয়ে দেখছি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell