রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:০৩
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

সোনারগাঁয়ে দলিল লেখকের লাশ উদ্ধার, সন্দেহে স্ত্রীকে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২৫, ২০২২, ৮:৪৩ অপরাহ্ণ
  • ৩০৭ ০৯ বার দেখা হয়েছে

সোনারগাঁয়ে দলিল লেখকের লাশ উদ্ধার,সন্দেহে স্ত্রীকে আটক।

রোববার (২৫ সেপ্টেম্বর) উপজেলার কাঁচপুর চেঙ্গাইন এলাকা থেকে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসাপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

দলিল লেখক মোশারফ হোসেন স্ত্রী শাহিনুর বেগম জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান, তার স্বামী প্রতিদিনের মতো শনিবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাত তিনটার দিকে একদল ডাকাত তার বাড়িতে হানা দেয়।

এসময় ডাকাতরা তার পরিবারের সবাইকে জিম্মি করে মোশারফকে বাথরুমে আটকে পিটিয়ে আহত করে। পরে ডাকাতরা চলে গেলে বাড়ির সবাইকে ডেকে তার ঘরে নিয়ে যায়।

 

আশপাশের লোকজন দলিল লিখককে বাথরুম থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এলাকাবাসীর দাবি, নিহতের স্ত্রী তার পরকীয়ার জের ধরে তার স্বামীকে লোক ভাড়া করে হত্যা করে ডাকাতির ঘটনা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করে।  সে তার পরকীয়া আড়াল করতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে। পরকীয়ার কারনে আগেও একাধিক ছেলের সঙ্গে নিহতের স্ত্রী পালিয়ে গিয়েছিল।

অপরদিকে পুলিশেরও দাবি, দলিল লেখক মোশারফ হোসেনের মৃত্যুর বিষয়টি রহস্যজনক। এ ব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, ডাকাতির অভিযোগ উঠলেও ওই বাড়ি থেকে কোন কিছুই খোয়া যায়নি। এমন কি বাড়িটির কোন অংশ ভাঙ্গাও নেই।

 

তিনি বলেন, আমরা ডাকাতির কোন আলামত পাইনি। তাই ঘটনার সাথে জড়িত সন্দেহে নিহিতের স্ত্রী শাহিনুর বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি বিষয়টি তদন্ত করছি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell