রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৫৩
শিরোনামঃ
ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত

সোনালি ব্যাংকও ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাড়িয়েছে-মেয়র আইভী।

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১৫, ২০২১, ৯:৫৬ অপরাহ্ণ
  • ৩৭৫ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী বলেছেন, এই টাকা দিচ্ছে সোনালি ব্যাংক। আমরা বিভিন্ন সময় আপনাদের টাকায় চাল দিয়েছি পাশাপাশি বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা করেছি করোনাকালীন সময়ে। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের যে সকল সুযোগ সুবিধার ব্যাবস্থা করেছিলেন সেটা আমরা গত দেড় দুই বছরে অনেকটা দিয়েছি। প্রায় প্রত্যেককে দশ কেজি করে চাল দেয়া হয়েছে। হয়তো অনেকে পেয়েছেন অনেকে পাননি। ২৭টি ওয়ার্ডের প্রত্যেকটি ওয়ার্ডে আমরা কয়েকবার করে চাল দিয়েছি, পাশাপাশি নগদ আড়াইহাজার টাকা করেও পেয়েছেন অনেকে। এছাড়াও কাউন্সিলররা বিভিন্ন সময় বিভিন্ন সাহায্য করেছে, ব্যবসায়ীরা দিয়েছে। মানুষ পাশে এসে দাড়িয়েছে। সেই ধারাবাহিকতায় সোনালি ব্যাংকও আপনাদের পাশে এসে দাড়িয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সোনালী ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে করোনা মহামারিতে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সিটি মেয়র আইভী।

এসময় তিনি বলেন, সোনালি ব্যাংক যখন রাষ্ট্র কর্তৃক প্রতিষ্ঠিত ১৯৭২ হল তখন বঙ্গবন্ধু জীবিত ছিলেন। এখন পর্যন্ত সোনালি ব্যাংক ভালমত কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আমাদের সাথেও তাদের খুব সুসম্পর্ক। আমাদের যে বড় বড় আর্থিক অনুদানগুলো আসে তা সোনালী ব্যাংকেই আসে। তাদের সার্ভিসও ভাল। আমি তাদের সাফল্য কামনা করার পাশাপাশি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তারা আমাদের ৬ লক্ষ টাকা দিয়েছে আপনাদের দেয়ার জন্য। আশা করি এভাবেই আপনারা মানুষের পাশে থেকে সেবা করে যাবেন।

তিনি আরও বলেন, করোনা এখনও চলে যায়নি। আপনারা সাবধানে থাকবেন এবং নিজেদের বাচ্চাদেরও সাবধানে রাখবেন। স্কুলগুলো খুলছে, আপনাদের বাচ্চাদের স্কুলে পাঠাবেন। জননেত্রী যেভাবে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরাও যেন সেভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনারা তার জন্য দোয়া করবেন।

এসময় অনুষ্ঠানে সোনালী ব্যাংকের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মুহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল আমিন, সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইসমাইল,নিতাইগঞ্জ শাখার ম্যানেজার মোঃলুৎফর রহমান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell