শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৩৯
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

সৌদি আরবের আল জউফের গভর্নরের সাথে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডঃ মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বৈঠক

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১৯, ২০২৩, ১:১৯ পূর্বাহ্ণ
  • ২৫৭ ০৯ বার দেখা হয়েছে

সৌদি আরবের আল জউফের গভর্নরের সাথে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডঃ মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বৈঠক

হাকিকুল ইসলাম খোকন সিনিয়র প্রতিনিধি(যুক্তরাষ্ট্র):

বাংলাদেশি অভিবাসীদের কর্মদক্ষতা ও সততার প্রশংসা করেছেন সৌদি আরবের আল জউফ্ প্রদেশের গভর্নর প্রিন্স ফয়সাল বিন নাওয়াফ বিন আবদুল আজিজ আল সউদ্। তিনি বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ককে সৌদি আরব অত্যন্ত মূল্যায়ন করে এবং জউফ্ প্রদেশে কর্মরত বাংলাদেশীদের তিনি তাঁর ভাই উল্লেখ করে তাদের সাহায্য সহযোগিতা করা তিনি তাঁর দায়িত্ব বলে মনে করেন। সূত্রঃ (বাপস নিউজ) এছাড়া সৌদি আরব ও বাংলাদেশের সরকার ও জনগনের মধ্যে খুবই বন্ধুত্বপূর্ন সম্পর্ক রয়েছে বলে তিনি উল্লেখ করেন। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডঃ মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) আজ আল জউফের গভর্নর এর একান্ত আলাপচারিতায় বৈঠককালে গভর্নর এসব কথা বলেন । গভর্নর দু’দেশের সম্পর্ক ব্যবসা বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতায় আগামী দিনের চাইতে আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন। এ সময় রাষ্ট্রদূত ডঃ মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) (গভর্নরকে) জানান আল জউফ্ প্রদেশের বিভিন্ন শহরে অনেক বাংলাদেশি কর্মরত রয়েছেন। গভর্নর জানান, এ প্রদেশে প্রচুর পরিমাণ জলপাই উৎপাদন ছাড়াও বিভিন্ন শস্য উৎপাদিত হয়ে থাকে। তিনি সৌদি আরবের খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করছেন বলে উল্লেখ করেন। জউফ্ প্রদেশে কৃষি খামারে অনেক বাংলাদেশী কৃষি পন্য উৎপাদনে ভূমিকা রাখছে বলে তাঁদের ভূয়সি প্রশংসা করেন গভর্নর। গভর্নর প্রিন্স ফয়সাল বিন নাওয়াফ্ বলেন, জওফ্ প্রদেশে সৌদি আরবের সবচেয়ে বড় সোলার প্যানেল বসানো হয়েছে। এছাড়া সৌদি সরকারের ক্লিন এনার্জি উৎপাদন লক্ষ্যের অংশ হিসেবে প্রায় ১০০০ উইন্ড টারবাইন দিয়ে বিদ্যুত উৎপাদন করে তা ৪৭০০০ বাড়িতে সরবরাহ করা হচ্ছে। এ সময় রাষ্ট্রদূত বলেন, সৌদি আরবের আকওয়া পাওয়ার বাংলাদেশে সোলার এনার্জি নিয়ে কাজ করছে। রাষ্ট্রদূত বাংলাদেশের বিভিন্ন পর্যটন স্থানের সাথে সহযোগিতার মাধ্যমে দুদেশের মধ্যে পর্যটন বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া দুদেশের মধ্যে সংস্কৃতি বিনিময়ের কথা ও উল্লেখ করেন। রাষ্ট্রদূত এসময় গভর্নরকে জানান যে আল জউফ বিশ্ববিদ্যালয়সহ সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোতে কয়েক হাজার শিক্ষার্থী উচ্চ শিক্ষাগ্রহন করছেন। এই সংবাদে গভর্নর অত্যন্ত উচ্ছাস প্রকাশ করেন এবং তিনি আশা করেন আগামী দিনে আল জউফ বিশ্ববিদ্যালয়ে অনেক বাংলাদেশী শিক্ষার্থীরা পড়াশোনা করতে আসবে। এছাড়া আজ দুপুরে রাষ্ট্রদূত ডঃ মোহাম্মদ জাবেদ পাটোয়ারী আল জউফের চেম্বার অফ কমার্সের সভাপতি ড. হামদান বিন আবদুল্লাহ আল সামরিন এর সাথে বৈঠক করেন। এ সময় রাষ্ট্রদূত সৌদি আরবের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের গার্মেন্টস পন্য, ঔষধ, চামড়াজাত পন্য, সিরামিক ও কৃষি পন্যের সৌদি আরবে চাহিদা রয়েছে বলে উল্লেখ করেন। চেম্বার সভাপতি বাংলাদেশী ব্যবসায়ীদের আল জউফ প্রদেশে ফার্মিং ও ফুড প্রসেসিং খাতে বিনিয়োগের আহবান জানান। তিনি বলেন, জর্দানের অনেক ব্যবসায়ীরা আল জউফে ফুড প্রসেসিং ব্যবসায় জড়িত রয়েছেন, চাইলে বাংলাদেশী ব্যবসায়ীদের এ খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে। রাষ্ট্রদূত সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য বিশেষ সুবিধা দেয়া হচ্ছে উল্লেখ করে বাংলাদেশে বিনিয়োগের আহবান জানান। পরে রাষ্ট্রদূত একটি জলপাই তেল উৎপাদন ফ্যাক্টরি ঘুরে দেখেন। এছাড়াও তিনি আল জউফের ঐতিহাসিক স্থান দুমাতুল জান্দাল পরিদর্শন করেন। এ সময় দূতাবাসের কাউন্সেলর মোঃ হুমায়ূন কবীর উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell