রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:২৫
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

স্কুলছাত্রী অপহরণে ১৩ দিন পর অপহরণকারীকে গ্রেফতার,ছাত্রীকে উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২৭, ২০২২, ৯:৫৩ অপরাহ্ণ
  • ২৭২ ০৯ বার দেখা হয়েছে

বরিশালের স্কুলছাএী অপহরণ, ঢাকার কামরঙ্গীরচর থানা এলাকা থেকে অপহরণকারীকে গ্রেফতার এবং অপহৃতা স্কুলছাত্রীকে ১৩ দিন পর উদ্ধার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে গ্রেফতার অপহরণকারীকে বরিশাল আদালতে এবং অপহৃতাকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, আগৈলঝাড়া উপজেলার বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে গত ১৩ সেপ্টেম্বর সকালে ওই স্কুলের এক ছাত্রীকে (১৫) অপহরণ করে নিয়ে যায় একই এলাকার মহিউদ্দিন ফকিরের ছেলে মমিন আহম্মেদ ওরফে নিরব ফকির (১৮)।

মেয়ে অপহরণের ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে পরদিন থানায় নিরব ফকিরসহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মিল্টন মন্ডল ঢাকার কামরঙ্গীরচর থানা পুলিশের সহায়তায় কামরঙ্গীরচর এলাকার একটি বাসা থেকে অপহরণকারী নিরব ফকিরকে গ্রেফতার করে। এ সময় অপহৃতা স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ। সোমবার রাতেই তাদের আগৈলঝাড়া থানায় নিয়ে আসা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মিল্টন মন্ডল জানান, গ্রেফতার নিরব ফকিরকে মঙ্গলবার সকালে বরিশাল আদালতে এবং অপহৃতা ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell