মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৫৫
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

স্ত্রীকে এসিড নিক্ষেপের দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২৭, ২০২৩, ৯:১৯ অপরাহ্ণ
  • ১৮৪ ০৯ বার দেখা হয়েছে

 

স্ত্রীকে এসিড নিক্ষেপের দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড

মানিকগঞ্জে সিংগাইরে নিজ স্ত্রীকে এসিড নিক্ষেপের দায়ে সাইজুদ্দিন মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে এ রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন।

সাজাপ্রাপ্ত সাইজুদ্দিন মিয়া সিংগাইর উপজেলার ধল্লা লাক্ষীপুর গ্রামের মৃত সামসুদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, সাইজুদ্দিনের স্ত্রী রেবেকা বেগম কাজ করতে বিদেশে যান। প্রথমবার ছুটিতে আসেন ২০০৯ সালে। সেবার এসেই স্বামীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মনমালিন্য শুরু হয়। রেবেকা ছুটি শেষ করে আবার বিদেশে যেতে চাইলে স্বামী সাইজুদ্দিন তাকে বাধা দেন। কিন্তু স্বামীর বাধা না মেনে বিদেশ যেতে চাইলে ২০০৯ সালের ২৮ মে রাতে স্ত্রীর মুখসহ দেহের বিভিন্ন জায়গায় এসিড নিক্ষেপ করেন সাইজুদ্দিন। তখন তার স্ত্রী রেবেকার চিৎকারে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় রেবেকা বেগমের মেয়ে সংগীতা ২০০৯ সালের মার্চ মাসের ২৯ তারিখে সৎ বাবা সাইজুদ্দিন মিয়াসহ চারজনের নামে সিংগাইর থানায় মামলা করেন। সেই মামলার তদন্ত শেষে উপ-পরিদর্শক (এসআই) মামুন বাশার আদালতে চারশিট জমা দেন। আদালতের বিচারক ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বাকিদের এ মামলায় সংশ্লিষ্ট না থাকায় খালাশ দেন এবং সাইজুদ্দিন মিয়া দোষী প্রমানিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড দেন।

মামলাটিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মথরনাথ সরকার ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন শীপরা রানী সারকার।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell