সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৩০
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলমের মনোনয়নপত্র বৈধতা পেয়েছে

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ১১, ২০২৩, ৮:৩৪ অপরাহ্ণ
  • ১৩৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলমের মনোনয়নপত্র বৈধতা পেয়েছে

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী -৪(সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক শিল্পপতি আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) নির্বাচন কমিশন এই ঘোষণা দিয়েছে।

 

গত ৩ ডিসেম্বর নীলফামারীর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা পঙ্কজ ঘোষ। তিনি জানান, মৃত ব্যক্তির স্বাক্ষর গ্রহণ করার কারণে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব সিদ্দিকুল আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। বিভিন্ন কারণে তিনি সহ আর ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে তাঁরা আপিল করতে পারবেন। সে অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও জাপা নেতা আলহাজ্ব সিদ্দিকুল আলম মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেন।

 

সেই আপিলের পরিপ্রেক্ষিতে তাঁর মনোনয়নের বৈধতা নিশ্চিত করা হয়েছে। এব্যাপারে আলহাজ্ব সিদ্দিকুল আলম বলেন,ভোট, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে সৈয়দপুর ও কিশোরগঞ্জের ভোটাররা ব্যালট পেপারে মাধ্যমে উন্নয়ন বঞ্চিত ও দুনীতি লুটপাটের জবাব ৭ জানুয়ারি দিবেন। শুরুতেই ষড়যন্ত্রের শিকার হয়েছি। তবে রাখে আল্লাহ মারে কে। মনোনয়নের বৈধতা নিশ্চিত হয়েছে। ইনশাআল্লাহ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ অনুষ্ঠিত হলে বিজয়ও নিশ্চিত হবে। কারণ জনগণ আমার সাথে আছে। উল্লেখ্য, এই আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। এর মধ্যে শুধু সিদ্দিকুল আলমের মনোনয়ন বাতিল করা হয়। এতে বিরোধী শিবিরে স্বস্তিদায়ক অনুভূতি প্রকাশ পেয়েছে। আজ তিনি মনোনয়ন ফিরে পাওয়ায় নির্বাচনের হিসেব নতুনভাবে শুরু করতে হবে প্রার্থীদের

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell