বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৪৭
শিরোনামঃ
ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব । তথ্য সংস্কৃতি,পর্যটন যৌথ উদ্যোগে ও কলকাতা পৌর সংস্থার সহযোগিতায়-হোলির মিলন উৎসব, প্রধান অতিথি -মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন।

স্বর্ণজয়ী শুটার শারমিন প্রধানমন্ত্রী থেকে আর্থিক অনুদানের চেক পেলেন

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৫, ২০২৩, ৯:৪২ অপরাহ্ণ
  • ৩১১ ০৯ বার দেখা হয়েছে

 

 

স্বর্ণজয়ী শুটার শারমিন প্রধানমন্ত্রী থেকে আর্থিক অনুদানের চেক পেলেন

 

যার স্বীকৃতি স্বরূপ জাতীয় ক্রীড়া পুরস্কারও পেয়েছেন। সাম্প্রতিক সময়ে নিজের আবাসনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেছিলেন। যার প্রেক্ষিতে আজ (৫ নভেম্বর) রবিবার সোনাজয়ী শুটার প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত ফ্ল্যাটের মূল্য হিসেবে ৮৪ লাখ ৩৮ হাজার ২০০ টাকার আর্থিক অনুদানের চেক পেয়েছেন।

২০০৪ সালের ইসলামাবাদ সাফ গেমসে স্বর্ণ জিতেছিলেন শুটার শারমিন আক্তার। এছাড়া অন্য প্রতিযোগিতায়ও আছে সাফল্য।

প্রধানমন্ত্রীর অনুদানের চেক আজ দুপুরে সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হস্তান্তর করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

কৃতি ক্রীড়াবিদ শারমিন ধন্যবাদ জানিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেলের প্রতি অশেষ কৃতজ্ঞতা আমার পাশে দাঁড়ানোর জন্য। ’

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘বিশ্বের ইতিহাসে আমাদের প্রধানমন্ত্রীর মতো মানবিক প্রধানমন্ত্রী আছে কি না আমার জানা নেই। এটি সত্যি নজিরবিহীন। প্রধানমন্ত্রীর কাছে যে কোনও খেলোয়াড় বা সংগঠক যার জন্য সাহায্যের আবেদন করি, তিনি কখনও খালি হাতে ফেরান না। ’

তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনকে সিডমানি হিসেবে ৫০ কোটি টাকা প্রদান করেছেন। যেখান থেকে আমরাও মন্ত্রণালয়ের পক্ষ থেকে অসচ্ছল ও অসুস্থ এবং কৃতি খেলোয়াড়দের নিয়মিত আর্থিক সহায়তা প্রদান করে আসছি। ’

চেক হস্তান্তরকালে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দিন আহমেদ, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ফুটবলার আব্দুল গাফফার, ক্রীড়া সংগঠক আসাদুজ্জামান বাদশা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell