শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৩৬
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যাচেষ্টা,নারীকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৭, ২০২৫, ৮:৪৭ অপরাহ্ণ
  • ৭৪ ০৯ বার দেখা হয়েছে

স্বর্ণের এক আনা ওজনের কানের দুলের লোভে তাহমিনা আক্তার সাদিয়া (৯) নামে এক শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত আরজু আক্তার (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৭ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার রামগতির বালুরচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার আরজু আক্তার কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের হাওলাদার বাড়ির অজি উল্যাহর মেয়ে।

ভুক্তভোগী শিশু সাদিয়া কমলনগরের মধ্য চরফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। এ ঘটনায় তার মা নারগিস বাদী হয়ে রোববার সকালে কমলনগর থানায় মামলা দায়ের করেছেন।

এর আগে শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় সাদিয়াকে পরিত্যক্ত একটি বাগান থেকে উদ্ধার করে। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে আরজু আক্তার খেলাধুলার প্রলোভন দেখিয়ে সাদিয়াকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। পরে অটোরিকশায় করে বিভিন্ন স্থানে ঘুরিয়ে চর লরেঞ্চ বাজারে যায়। সেখানকার একটি জুয়েলারি দোকানে সাদিয়ার কানের দুল সাড়ে সাত হাজার টাকায় বিক্রি করে আরজু। পরে দুল নিয়ে কান্নাকাটি করলে আরজু আক্তার তাকে চড়-থাপ্পড় দিয়ে চরফলকন এলাকার একটি পরিত্যক্ত বাগানে নিয়ে যায়। সেখানে শিশুটির হাত-পা বেঁধে ইট দিয়ে মাথায় আঘাত করে ফেলে রেখে যায়। অচেতন হয়ে পড়লে তাকে মৃত ভেবে আরজু বাড়ি চলে যায়। কিছুক্ষণ পর রাতে সাদিয়ার জ্ঞান ফিরলে সে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, স্বর্ণের দুলের লোভে সাদিয়াকে হত্যাচেষ্টা করেছে আরজু আক্তার। তিনি ভেবেছিল শিশুটি মারা গেছে। ভাগ্যক্রমে সাদিয়া বেঁচে যায়। আরজুকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell