সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:২৪
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

স্বামী-স্ত্রীর একসঙ্গে বিয়ের ১৬ বছর পর এইচএসসি পাশ করলেন

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১৬, ২০২৪, ১০:০০ অপরাহ্ণ
  • ১৫৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

স্বামী-স্ত্রীর একসঙ্গে বিয়ের ১৬ বছর পর এইচএসসি পাশ করলেন

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় এক দম্পতি (স্বামী-স্ত্রী) একইসঙ্গে এইচএসসি পরীক্ষা পাস করেছেন। বিয়ের ১৬ বছর পর একসঙ্গে এইচএসসি পাস করলেন তারা।

 

 

৪৩ বছর বয়সী স্বামী মো.বদিউল আলম নাঈম পেয়েছেন জিপিএ ৪ দশমিক ২৯ এবং ৩৩ বছর বয়সী স্ত্রী শারমীন আক্তার পেয়েছেন জিপিএ ৪ দশমিক ৫।

মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা গেছে।

এ বছর কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে কারিগরি শিক্ষা বোর্ড ঢাকার অধীনে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন এই দম্পতি।

জানা গেছে, মো. বদিউল আলম নাঈম জেলার কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের দ্বাড়িয়াকান্দি গ্রামের মো. কনু মিয়া ও মোছাম্মাৎ সাজেদা
দম্পতির ছেলে। ১৯৯৭ সালে তার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও সে বছর পরীক্ষা দেওয়া হয়নি। ২০০৮ সালে বিয়ে করেন কুমিল্লা জেলার
হোমনা থানার মঙ্গলকান্দি গ্রামের মো. ইসমাইল হোসেন ও মায়া বেগম দম্পতির মেয়ে শারমীন আক্তারকে। নবম শ্রেণিতে পড়া অবস্থায় বিয়ে হয় শারমীনের।
২০১০ সালে তার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও সন্তান গর্ভে আসায় আর পরীক্ষা দেওয়া হয়নি।

নাঈম-শারমীন দম্পতি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিন্নাবাইদ দারুল উলুম দাখিল মাদরাসায় ভর্তি হন। এরপর ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায়
নাঈম জিপিএ ৪ দশমিক ৯৫ এবং স্ত্রী শারমীন জিপিএ ৫ পেয়েছিলেন।

বর্তমানে নাঈম-শারমীন দম্পতির দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। তাদের বড় মেয়ে বুশরা আক্তার বীথি স্থানীয় ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড
কলেজের দশম শ্রেণির ছাত্রী ও মেজো ছেলে রেদোয়ান আলম সিয়াম একই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। সবার ছোট মেয়ে তাসনীম (৫) এখনও স্কুলে ভর্তি হয়নি।

প্রবল ইচ্ছাশক্তি আর শিক্ষা গ্রহণে আত্মপ্রত্যয়ী নাঈম-শারমীন দম্পতির এইচএসসি পাস করা এখন আলোচনায়। কুলিয়ারচর উপজেলাসহ সারা জেলায়
মানুষের মুখে মুখে সে কথা।

এছাড়াও স্বামী-স্ত্রীর একসঙ্গে এইচএসসি পাশের খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell