শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৪১
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

স্বামীকে হত্যায় স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১২, ২০২২, ১০:১৮ অপরাহ্ণ
  • ২১৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।লালমনিরহাটে স্বামীকে হত্যায় স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুর ২টায় জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের সরকারেরহাট এলাকার মৃত হামিদার রহমানের স্ত্রী মনোয়ারা বেগম (৩৫) ও তার পরকীয়া প্রেমিক একই এলাকার মৃত জহর আলীর ছেলে সিরাজুল ইসলাম (৫৫)।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১৩ জানুয়ারি স্বামী বাইরে থাকায় নিজের ঘরে পরকীয়া প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গে মেতে উঠেন মনোয়ারা বেগম। হামিদার রহমান ঘরে প্রবেশ করে এমন দৃশ্য দেখে প্রতিবাদ করলে উল্টো তাকে হত্যা করে। ওই দিন পাটগ্রাম থানা একটি হত্যা মামলা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফিরোজ কবির একই বছরের ১০ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক। রায়ে মনোয়ারা বেগম ও তার পরকীয়া প্রেমিক সিরাজুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন বলেন, দুই আসামিকে আদালতে হাজির করা করা হলে বিচারক তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell