সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৩৬
শিরোনামঃ
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের

স্বামীর ছোড়া অকটেনে আগুনে দগ্ধ গৃহবধুর মৃত্যু- স্বামী গ্রেফতার।

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৯, ২০২৪, ৮:০২ পূর্বাহ্ণ
  • ১৮৯ ০৯ বার দেখা হয়েছে

 

স্বামীর ছোড়া অকটেনে আগুনে দগ্ধ গৃহবধুর মৃত্যু- স্বামী গ্রেফতার।।

 

চট্টগ্রাম প্রতিনিধি।। চট্টগ্রামে স্বামীর ছোড়া অকটেনের আগুনে দগ্ধ হয়ে নাজমা আকতার (৩০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী আবদুল জব্বারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধু মারা যান। এরপর সকালে চন্দনাইশ থানাধীন হাশিমপুরের পাহাড়ি এলাকা তার স্বামীকে গ্রেফতার করা হয়। জানা যায়, শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে হাশিমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড দক্ষিণ হাশিমপুরের বাউলিয়াপাড়া গ্রামে রান্না করার সময় নাজমা আকতারের সঙ্গে আবদুল জব্বারের বাকবিতণ্ডা হয়। তখন আবদুল জব্বার প্লাস্টিকের বোতলে রাখা অকটেন এনে স্ত্রীর দিকে ছুড়ে মারেন। এসময় চুলার আগুন অকটেনের সংস্পর্শে এলে নাজমার শরীর দগ্ধ হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিকটবর্তী দোহাজারী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ভোর তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় নাজমা মারা যান। চন্দনাইশ থানার ওসি ইমরান আল হোসাইন জানান, শনিবার ভোরে ভিকটিমের স্বামী আবদুল জব্বারকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ভিকটিমের ভাই বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পরে আবদুল জব্বারকে আদালতে পাঠানো হয় বলে জানান ওসি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell