শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:২১
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

স্বেচ্ছা কারাবরণের জন্য শিক্ষার্থীরা থানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৯, ২০২৫, ১০:৩৭ অপরাহ্ণ
  • ১৮২ ০৯ বার দেখা হয়েছে

স্বেচ্ছা কারাবরণের জন্য বরিশাল নগরীর কোতোয়ালী মডেল থানা চত্বরে শিক্ষার্থীদের নিয়ে অবস্থান করছেন স্বাস্থ্য সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন রনি।

মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে শিক্ষার্থীরা থানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

থানায় অবস্থান নেওয়া মহিউদ্দিন রনি বলেন, স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে গত ২৩ দিন ধরে আমরা আন্দোলন করছি। আন্দোলনে আমাদের ওপর দফায় দফায় হামলা হয়েছে। আমরা মামলা করতে চেয়েছি। কিন্তু আমাদের পক্ষ থেকে পুলিশ মামলা এমনকি জিডিও নেয়নি। আমাদের বিরুদ্ধে মামলা নিয়েছে।  

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা স্মারকলিপি দেওয়ার জন্য নগরীর ফজলুল হক অ্যাভিনিউ সড়কে অবস্থান নেয়। সেখান থেকে নারীসহ কয়েকজনকে টেনে হিঁচড়ে নিয়ে গেছে বলেও জানান রনি।  

তিনি বলেন, তাদের মধ্যে একজন জুলাই যোদ্ধা সুহানকে পুরোনো একটা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। ২০১৮ সালের একটি ছবি পুলিশ কমিশনার বলছেন, সে নাকি ডেভিল, ছাত্রলীগের ক্যাডার। আমাকেও (রনি) গ্রেপ্তারের জন্য নাকি ধাওয়া করেছে। তাই আমিসহ সকল শিক্ষার্থী থানায় এসেছি। আমাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে। নয়তো সুহানকে ছাড়তে হবে।
এ সময় রনি পুলিশ কমিশনারকে সরাসরি এসে কথা বলতে হবে বলেও দাবি করেছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে ৯টায় রনি থানা চত্বরে অবস্থান করছেন। থানা ভবনের সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা থানার ওসির কক্ষে সভা করছেন।

পুলিশের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন। এমনকি কেউ ফোনও রিসিভ করছেন না।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell