বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:২৯
শিরোনামঃ
উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক

স্বেচ্ছাসেবী সংগঠন ও উদ্যোক্তাদের নিয়ে মানবতার গল্পের উৎসব করলো মানব কল্যাণ পরিষদ

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৬, ২০২৪, ৮:৩৮ অপরাহ্ণ
  • ১৫৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

স্বেচ্ছাসেবী সংগঠন ও উদ্যোক্তাদের নিয়ে মানবতার গল্পের উৎসব করলো মানব কল্যাণ পরিষদ

স্টাফ রিপোর্টার ঃ জাতীয় যুব দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন ও উদ্যোক্তাদের নিয়ে ৬ নভেম্বর বুধবার দিনব্যাপী মানবতার গল্পের উৎসব করলো মানব কল্যাণ পরিষদ। আনন্দ বিনোদনের ভরপুর আড্ডায় নারায়ণগঞ্জ শহরের ব্লু পিয়ার রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এই জমকালো আয়োজন অনুষ্ঠিত হয়।

মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে মানবতার গল্পের উৎসবে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক, ই,আ,ম মাসুদ মজুমদার, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর প্রজিৎ কুমার ধর, জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মুহাম্মদ জামাল হোসাইন, জেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার হামিদুল্লাহ মিয়া, শহর প্রকল্প সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি ও জেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব সহ অন্যান্য। সম্মানীত অতিথিরা বলেন, আলোকিত নারায়ণগঞ্জ গড়তে মানব কল্যাণ পরিষদের বিকল্প নেই। মানবিক কাজে উদাহরণ সৃষ্টি করেছে সংগঠনটি। যুবদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে যুব প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টিসহ বিকল্প শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তরুন সমাজকে গড়ে তুলছে। আমরা সবাই সংগঠনটির উত্তর উত্তর সফলতা কামনা করে সবসময় পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

মানবিক উৎসবে মোঃ আরিফ খান মিঠুর পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন মানব কল্যাণ পরিষদের মহাসচিব মোঃ নিজাম উদ্দিন। অনুষ্ঠানে টাচ এন্ড গ্লো বিউটি পার্লারের পরিচালক রাখি আক্তারের সাবলীল উপস্থাপনায় সাংগঠনিক কর্মসূচী ও লক্ষ্য উদ্দেশ্য পাঠ করেন স্বেচ্ছাসেবক সদস্য ইলমা আক্তার মিতু। শুভেচ্ছা বক্তব্য রাখেন শহীদ শহীদুল্লাহ সাউদ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মহসিন সাউদ, হাজীগঞ্জ ক্লাবের সহ-সভাপতি বদরুল হক, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের জেলা সভাপতি সরদার এম এ মহিন প্রমুখ।

উৎসবে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্ট ক্রীড়াবিদ এস.এম. ইসরাফিলকে গুণীজন সম্মাননা এ্যাওয়ার্ড প্রদান করা হয় এবং শ্রেষ্ঠ সংগঠকের যুব পুরস্কারপ্রাপ্ত কাজি ইমরুল কায়েস, মোঃ নিজাম উদ্দিন সফল আত্মকর্মীর পুরস্কারপ্রাপ্ত পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও নারী উদ্যোক্তা বুবলী আক্তারকে সাংগঠনিক ভাবে সম্মাননাপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে মানবিক মূল্যবোধে জীবনের গল্প তুলে ধরেন নারী উদ্যোক্তা পারভীন আক্তার পান্না, শাওলীন আমিন খান রিফাহ, মোঃ জামান, আয়শা আক্তার, শিউলী বেগম এবং কবিতা আবৃত্তি করেন সবুজ রায় ও সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী হুমাইয়া জাহান ছোয়া, পপি সুলতানা ও পুথি পাঠ করেন খন্দকার পনির সহ অন্যান্য। মানবিক এই উৎসবে উপস্থিত সকলকে শুভেচ্ছা স্বরূপ বই উপহার দেওয়া হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell