শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৪০
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

সৎ বাবাকে ছুরিকাঘাত হত্যার ঘটনায় ছেলেসহ দুইজনকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৭, ২০২২, ৯:২৪ অপরাহ্ণ
  • ২২৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ঢাকার ধামরাইয়ে সৎ বাবাকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় ছেলেসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

শনিবার (২৭ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি জানিয়েছে র‌্যাব-৪।

এর আগে, শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে সাভারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- শিপলু (২০) ও রাসেল (১৬)।

নিহত আমিরুল ইসলাম সাভারের গেন্ডা টিয়াবাড়ি এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, গত ১৭ আগস্ট রক্তাক্ত জখম অবস্থায় কান্দাকাউলি এলাকা থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। পরে অনুসন্ধানে তার পরিচয় জানা যায়। এ ঘটনায় পরের দিন থানায় মামলা দায়ের করা হলে র‌্যাব বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। পরে শুক্রবার (২৬ আগস্ট) দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি দেয়। আসামি শিপলুর বাবা মারা যাওয়ার পর  তার মা ভিকটিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ভিকটিম মাদকসেবী হওয়ায় আসামির সঙ্গে তাদের পারিবারিক কলহ লেগেই থাকতো। এছাড়াও তর্কবিতর্কের বিভিন্ন সময়ে আসামি শিপলু ভিকটিমকে মেরে ফেলার হুমকি দিয়ে যেতো। পরবর্তীতে গত ১৬ আগস্ট দুপুরে ভিকটিম বাসা থেকে বের হয়ে যাওয়ার পর তার সন্ধান পাওয়া যায়নি।

জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, ভুক্তভোগী আমিরুলকে তার স্ত্রী শিল্পী বেগম সাভার থেকে ডেকে ধামরাইয়ের নান্নার ইউনিয়নের রোহিঙ্গা মার্কেট এলাকায় নিয়ে যান এবং সেখানে জোরপূর্বক তালাকনামায় স্বাক্ষর নেন। এরপর আমিরুল কৌশলে সেখান থেকে দৌড়ে পালিয়ে একটি ভ্যানে উঠে রওনা হয়, কিন্তু পথে আসামি শিপলু, তার আপন দুই ভাই এবং অন্য গ্রেফতার আসামি রাসেলের সহযোগীতায় পরিকল্পিতভাবে ভিকটিম আমিনুরকে ছুরি দিয়ে হত্যা করে লাশ গুমের চেষ্টা করে। পরে তারা মরদেহ ফেলে পালিয়ে যায়।

র‌্যাব-৪ (সিপিসি-২) এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, গ্রেফতার আসামিদের থানায় হস্তান্তরে প্রক্রিয়া চলছে। এছাড়া এ ঘটনায় জড়িত পলাতক আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell