বৃহস্পতিবার ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:৫৪
শিরোনামঃ
জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর

সৎছেলেকে হত্যার দায়ে নারীর যাবজ্জীবন কারাদণ্ড

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৭, ২০২৩, ৮:৫৫ অপরাহ্ণ
  • ২২১ ০৯ বার দেখা হয়েছে

 

 

সৎছেলেকে হত্যার দায়ে নারীর যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় সৎছেলেকে হত্যার দায়ে ফিরোজা আকতার রিভা নামে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়।

সোমবার (১৭ জুলাই) বিকেলে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মোক্তাদির এ রায় ঘোষণা করেন। ফিরোজা আকতার রিভা ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের মাহফুজার রহমানের স্ত্রী।

জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) ফিরোজা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, মাহফুজার রহমানের প্রথম স্ত্রী ইয়াসমিন আকতারের একটি ছেলে ও একটি মেয়ে সন্তান ছিল। বিয়ের পর থেকে তাদের মধ্যে প্রায় ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। এমন অবস্থায় ফিরোজাকে গোপনে দ্বিতীয় বিয়ে করে বাড়িতে আনেন মাহফুজ।

সতিনকে বাড়ি থেকে বিতাড়িত করতে ২০১০ সালের ১২ ফেব্রুয়ারি দুপুরে সাড়ে তিন বছরের সৎ ছেলে শাফিকে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ান ফিরোজা। হাসপাতালে নিলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় শিশুটির আপন মা বাদী হয়ে ক্ষেতলাল থানায় হত্যা মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ রায় ঘোষণা করেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell