শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:০৮
শিরোনামঃ
সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত ৭৪ বছর ধরে চলছে শ্রী শ্রী মা বগলা ও শ্রী শ্রী কালীপূজা। পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল-প্রধানমন্ত্রী তারেক রহমান

হজ ব্যবস্থাপনার সুবিধার্থে ব্যাংক খোলা রাখার নির্দেশ ১৬ ও ১৭ জুন

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ১৫, ২০২৩, ৮:৩৯ অপরাহ্ণ
  • ৪৬০ ০৯ বার দেখা হয়েছে

 

 

হজ ব্যবস্থাপনার সুবিধার্থে ব্যাংক খোলা রাখার নির্দেশ ১৬ ও ১৭ জুন

আগামীকাল শুক্রবার ও শনিবার (১৬ ও ১৭ জুন) সাপ্তাহিক ছুটির দিন ব্যাংক খোলা থাকবে। হজ ব্যবস্থাপনার সুবিধার্থে ব্যাংক রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ দুইদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ও উপ-শাখা সীমিত পরিসরে খোলা থাকবে।

বৃহস্পতিবার ( ১৫ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন বা ডিওএস থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ও উপ-শাখাগুলো সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ১৬ ও ১৭ জুন সাপ্তাহিক ছুটির দিন খোলা থাকবে। লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশ জারি করে কেন্দ্রীয় ব্যাংক।

এবারের পবিত্র হজব্রত পালনের উদ্দেশে শেষ হজ ফ্লাইট সৌদি আরবে যাবে ২২ জুন। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। শেষ ফিরতি ফ্লাইট আসবে ২ আগস্ট। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ কিংবা ২৮ জুন পবিত্র হজ পালিত হবে। বাংলাদেশ থেকে এবার মোট ১ লাখ ২২ হাজার ২২১ জন হজ পালনে সৌদি আরবে যাচ্ছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell