শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৫৪
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

হজরত শাহজালাল বিমানবন্দরে ৭ কোটি টাকার সোনা সহ চারজন গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৩, ২০২৩, ১২:০১ পূর্বাহ্ণ
  • ১৮৫ ০৯ বার দেখা হয়েছে

 

হজরত শাহজালাল বিমানবন্দরে ৭ কোটি টাকার সোনা সহ চারজন গ্রেফতার

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাত কোটি টাকার সোনাসহ চার যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও ঢাকা কাস্টমস। আটকরা হলেন- আলী হোসেন, জসীম উদ্দিন (৪৭), লিটু মিয়া (৩৯) ও মোহাম্মদ জুম্মন খান। শনিবার ( ২ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। মোহাম্মদ জিয়াউল হক বলেন, জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পেস্ট ফর্মের গোল্ড, গোল্ড বিস্কুট এবং সোনার বার ও অলংকারসহ চার যাত্রীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে যাত্রী আলী হোসেন ইউএস বাংলা এয়ারলাইন্স যোগে দুবাই থেকে এবং জসীম উদ্দিন, লিটু মিয়া ও মোহাম্মদ জুম্মন খান এমিরেটস এয়ারলাইন্স যোগে শাহজালাল বিমানবন্দরে আসেন। তিনি বলেন, যাত্রীরা বিমানবন্দরে অবতরণ করার পর এপিবিএন, এনএসআই ও কাস্টমস যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে যাত্রীদের শনাক্ত করে পায়ুপথে গোল্ড রয়েছে মর্মে সন্দেহের ভিত্তিতে আটক করা হয়। পরে উত্তরায় অবস্থিত হলি ল্যাব ডায়াগনস্টিক সেন্টার পাঠিয়ে এক্সরে করলে সোনার অস্তিত্ব পাওয়া যায়। যাত্রীদের মধ্যে আলী হোসেনের কাছ থেকে তিনটি ডিম্বাকৃতির পেস্ট গোল্ড (৮৮০ গ্রাম), গোল্ড বিস্কুট এবং অলংকারসহ মোট এক কেজি ৯৪ গ্রাম সোনা পাওয়া যায়। জসীম উদ্দিনের কাছ থেকে নয়টি ডিম্বাকৃতির পেস্ট গোল্ড (১৯৫০ গ্রাম), গোল্ড বিস্কুট এবং অলংকারসহ দুই কেজি ১৬৪ গ্রাম সোনা পাওয়া যায়। এছাড়া মোহাম্মদ জুম্মন খানের কাছ থেকে ১৫৩৪ গ্রাম সোনা পাওয়া যায়। অপরদিকে, লিটু মিয়ার কাছ থেকে ২১৬৪ গ্রাম সোনা পাওয়া যায়। সবমিলে তাদের কাছ থেকে সাত কোটি টাকার সোনা পাওয়া যায়। আটকদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell