সোমবার ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৫২
শিরোনামঃ
দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

হবিগঞ্জ জেলা কারাগার সুপার জাকের হোসেনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৫, ২০২১, ১১:৩৪ অপরাহ্ণ
  • ৬০২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।হবিগঞ্জ জেলা কারাগার সুপার জাকের হোসেনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের (কারা-১ শাখা) উপ-সচিব তাহনিয়া রহমান চৌধুরীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

২০০৪ সালে জাকের হোসেন যশোর কারাগারে কর্মরত থাকা অবস্থায় তার যোগসাজশে তিন আসামি যশোর জজকোর্টের জামিন জাল করে বের হয়ে যান। ওই ঘটনায় ১৭ বছর পর তিনি বরখাস্ত হলেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যশোর জেলা কারাগার থেকে জাল জামিন ব্যবহার করে তিনজন আসামি বের হওয়ার ঘটনায় হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল আপিল আদেশ মোতাবেক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে জাকের হোসেনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালে তিনি আর্থিক বিধিবিধান মোতাবেক খোরাকি ভাতা পাবেন। এ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগও রয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে হবিগঞ্জ কারাগারের জেলার জয়নাল আবেদীন ভূঁইয়া জানান, প্রজ্ঞাপনটি রোববার সন্ধ্যায় হবিগঞ্জ জেলা কারাগারে পৌঁছায়। ফলে জাকের হোসেন ওই দিন পর্যন্ত কারাগারের জেল সুপার হিসেবে কর্মরত ছিলেন।

কারাগার সূত্রে জানা গেছে, গত বছরের ২৬ জুলাই জাকের হোসেন জেল সুপার হিসেবে হবিগঞ্জে যোগদান করেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell