শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৩৩
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

হবিগন্জে সেলফি তোলা নিয়ে দুদলে সংঘর্ষে আহত -৫০

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৫, ২০২১, ১:৪৫ অপরাহ্ণ
  • ৩২৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।হবিগঞ্জে কিশোরীর সঙ্গে সেলফি তোলা নিয়ে সংঘর্ষ হবিগঞ্জের বানিয়াচংয়ে কিশোরীর সঙ্গে সেলফি তোলা নিয়ে দুইদল লোকের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ আগস্ট) বিকেলে এ সংঘর্ষ হয়। স্থানীয়রা জানায়, উপজেলার কবিরপুর গ্রামের রুবেল মিয়া (২৫) নামের এক যুবক একই গ্রামের এক কিশোরীর সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। এ সময় ওই কিশোরীর ভাই রুবেল বাধা দিলে দুইজনের মাঝে বাগবিতণ্ডা হয়।এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে বানিয়াচং থানার ওসিসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। সংঘর্ষে গুরুতর আহত সুজন মিয়া, নিমাই উদ্দিন, কাওসার মিয়া, আহাদ মিয়া, আতাবুর মিয়া, শামীম মিয়া, জালাল মিয়া, রশিদ মিয়া, এবাদুর রহমান, নিজামুল, মান্নান, সাদেক মিয়া, ফয়সাল মিয়া, হামিদ মিয়া, দানা খাতুন, রিনা খাতুন, আছিয়া খাতুন ও টেঁটাবিদ্ধ অবস্থায় রুবেলকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell