মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৫৪
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

হরিণাকুণ্ডুতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৯, ২০২৩, ১২:৩৫ পূর্বাহ্ণ
  • ২২৪ ০৯ বার দেখা হয়েছে

রাব্বুল হুসাইন।।হরিণাকুণ্ডুতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) থেকে রাব্বুল হুসাইন শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা”ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন শ্লোগানকে ধারন করে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়েজন করে। এ উপলক্ষে বুধবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে র‌্যালী শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই জায়গায় এসে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন,থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম,ঝিনাইদহের জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান দীপ্তি রহমান,কাপাশাটিয়া ইউনিয়নের স্মার্ট ভিলেজ জনপদের চেয়ারম্যান মো:শরাফত দৌলা ঝন্টু,৭নং রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বসির উদ্দিন,উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা উজ্জ্বল কুমার কুন্ডু। এসময় উপস্থিত ছিলেন,জাতীয় মহিলা শ্রমিক লীগের জেলা নেত্রী নাজমা সাজেদা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজ উদ্দীন,শিশুকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামত আলী,ঝিনাইদহ জেলা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক শামীমুল ইসলাম শামীম,সদস্য দেলোয়ার হোসেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের প্রশিক্ষণার্থীবৃন্দ প্রমুখ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জামাল উদ্দীন। বক্তারা বলেন,স্মাট বাংলাদেশ গড়তে হলে নারীদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। নারীদের কার্যকর অংশগ্রহন ছাড়া জেন্ডার সমতা ও সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়। তাই নারীদের সহিংসতা ও নির্যাতন থেকে নারীর সুরক্ষা নিশ্চিত করতে সবাইকে সচেতনতা বৃদ্ধিসহ বহুমুখি উদ্যোগ গ্রহন করতে হবে। সবশেষে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায়, ঝিনাইদহ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়ীতা-২০২৩ নির্বাচিত হওয়ায় হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জেলা মহিলা শ্রমীকলীগের সভানেত্রী ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান দিপ্তী রহমানকে শুভেচ্ছা ও সম্মাননা স্বরুপ ফুলের তোড়া, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা ও মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell