বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:০৬
শিরোনামঃ
ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি

হাত-পা শিকলে বাঁধা বস্তাবন্দি যুবককে জীবিত উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১৭, ২০২২, ৮:৩৭ অপরাহ্ণ
  • ২১০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।লালমনিরহাটে হাত-পা শিকলে বাঁধা বস্তাবন্দি জাহিদ হোসেন (২২) নামের এক যুবককে জীবিত উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে সদর উপজেলার খুনিয়াগাছ এলাকার ত্রিমোহনী ব্রিজের নিচ থেকে তাকে উদ্ধার করা হয়।

জাহিদ হোসেন সদর উপজেলার রাজপুর ইউনিয়নের হুদুরবাজার এলাকার মৃত আবু বক্করের ছেলে।

প্রত্যক্ষদর্শী সরল খাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক কুমার আচার্য জানান, সকালে ব্রিজের ওপর দিয়ে হাঁটার সময় নিচে একটি বস্তা চোখে পড়ে। পরে স্থানীয়দের ডেকে পুলিশের সহায়তায় বস্তা থেকে জাহিদ হোসেনকে উদ্ধার করা হয়।

 

তিনি আরও জানান, জাহিদ হোসেনের মাথা ন্যাড়া ও শিকলে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।

জাহিদ জীবিত বুঝতে পেরে পুলিশ দ্রুত তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন।

লালমনিরহাট সদর হাসপাতালের আরএমও কামরুল হাসান প্রিন্স বলেন, তার শরীরে চেতনানাশক কোনো ওষুধ প্রয়োগ করে অজ্ঞান করা হয়েছিল। বর্তমানে তিনি সুস্থ আছেন। অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। তিনি কিছুই বলতে পারছেন না।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, হত্যার জন্য তাকে অজ্ঞান করে ফেলে দেওয়া হয়েছে নাকি অন্য কোনো ঘটনা সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell