বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৩২
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

হাতিরঝিল এলাকায় পুলিশের ইউনিফর্ম পরে ছিনতাই,গ্রেফতার ৩

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১৪, ২০২৫, ৯:০২ অপরাহ্ণ
  • ১৫৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

হাতিরঝিল এলাকায় পুলিশের ইউনিফর্ম পরে ছিনতাই,গ্রেফতার ৩

রাজধানীর হাতিরঝিল এলাকায় পুলিশের ইউনিফর্ম পরে ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির হাতিরঝিল থানা পুলিশ। গ্রেপ্তারদের একজন হলেন চাকরিচ্যুত পুলিশ সদস্য মো. হাকিম উদ্দিন (৩০)।

বাকি দুজন হলেন মো. শহিদ (৩৫) ও আল আমিন মাতুব্বর (২২)।

 

তাদের কাছ থেকে পুলিশের ইউনিফর্মের একটি শার্ট, একটি প্যান্ট, এক জোড়া অক্সফোর্ড স্যু, পুলিশের একটি ট্র্যাকসুট, রিফ্লেকটিং ভেস্ট, পিস্তল কভার ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয় হয়েছে। ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার রাতে হাতিরঝিলের চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

হাতিরঝিল থানা সূত্রে জানা যায়, তিনজন লোক হাতিরঝিলের চৌধুরীপাড়ার একটি বাসার সামনে মোটরসাইকেলে এসে পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের মুখে ভয়-ভীতি দেখিয়ে ছিনতাই করছেন বলে গোপন সংবাদ পাওয়া যায়। এর ভিত্তিতে অভিযান চালায় করে থানার একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে  হাতিরঝিল থানায় মামলা করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হাকিম জানান, তিনি বাংলাদেশ পুলিশের সাবেক সদস্য। ২০২২ সালে তার চাকরি চলে যায়। এরপর থেকে বাকি দুজনকে তিনি তিনি পুলিশ পরিচয়ে বিভিন্ন এলাকায় ছিনতাই ও চাদাঁবাজি করতেন। হাকিমের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি চাঁদাবাজির মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell