রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৫৭
শিরোনামঃ
ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত

হায়রে মানবতা-সম্পত্তির ভাগবাটোয়া নিয়ে বাবার মরদেহ দাফন করতে দেননি সন্তানেরা-১৬ ঘন্টা পরে দাফন।

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২৮, ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ণ
  • ১৪৮ ০৯ বার দেখা হয়েছে

 

হায়রে মানবতা-সম্পত্তির ভাগবাটোয়া নিয়ে বাবার মরদেহ দাফন করতে দেননি সন্তানেরা-১৬ ঘন্টা পরে দাফন।

যশোর প্রতিনিধি।।

সম্পত্তির ভাগবাটোয়ারা না হওয়া পর্যন্ত বাবার মরদেহ দাফন করতে দেননি সন্তানেরা। আটকে দেওয়া হয় কবর খননের কাজও

একপর্যায়ে সালিশে মৃতের ছোট স্ত্রী নিজের নামের সম্পত্তির একটি বড় অংশ বড় স্ত্রীর সন্তানদের নামে লিখে দেবেন বলে মুচলেকা দিলে ১৬ ঘণ্টা পর দাফন করা হয় মৃতকে।

ঘটনাটি ঘটেছে বুধবার (২৬ মার্চ) যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামে।

এলাকাবাসী জানিয়েছেন, কোটা গ্রামের অবসরপ্রাপ্ত চাকরিজীবী হাবিবুর রহমান হবি বিশ্বাস (৭০) বুধবার সকাল ৬টায় মারা যান। তার চারজন স্ত্রী এবং নয় সন্তান। মৃত্যুর পর সন্তানদের মধ্যে কয়েকজন বাবার দাফনের জন্য কবর খননের কাজ শুরু করতে চাইলে চার সন্তান আতাউর, সুমন, আনোয়ার ও হাফিজুর বাধা দেন।

তারা দাবি করেন, মৃত্যুর আগে বাবা তাদের কম সম্পত্তি দিয়ে ছোট মাকে বেশি সম্পত্তি লিখে দিয়েছেন। সেই সম্পত্তি তাদের নামে লিখে না দিলে তারা মরদেহ দাফন করতে দেবেন না।

এলাকাবাসী তাদের কয়েক দফা তাগাদা দেওয়ার পরও তারা কোনো কাজ করতে দেননি। বাড়ির উঠানে বাবার মরদেহ রেখে জমির দাবির প্রতি অনড় থাকেন সন্তানেরা।

একপর্যায়ে স্থানীয়রা বিষয়টি নিয়ে বিকেলে সব সন্তানকে নিয়ে সালিশে বসেন। সেখানে ছোট স্ত্রী তার নামে থাকা ৮৩ শতাংশ জমির মধ্যে ৫০ শতাংশ আট সন্তানের নামে সমানভাবে লিখে দেবেন বলে মুচলেকা দেন। এরপর রাত ১০টার দিকে অর্থাৎ ১৬ ঘণ্টা পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় হাবিবর রহমান হবিকে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, হাবিবুর রহমান হবি ছোট স্ত্রী ও তার ছেলে সোহেল বিশ্বাসের সঙ্গেই থাকতেন। এ স্ত্রী, সন্তান তাকে ভালোভাবে দেখভাল করতেন বলে তিনি অন্যদের কাছে যেতে চাইতেন না।

জীবদ্দশায় হাবিবুর রহমান হবি সস্পত্তি ভাগাভাগির সময় ছোট স্ত্রীর নামে ওই ৮৩ শতাংশ জমি লিখে দিয়েছিলেন। এটি নিয়েও কয়েক দফা সালিশ হয়েছে তখন। কিন্তু, তিনি নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন।

সন্তান সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মা নিজের সম্পত্তি লিখে না দেওয়া পর্যন্ত সৎ ভাইয়েরা বাবার মরদেহ কবরস্থ করতে দেননি। এটা হওয়া ঠিক হয়নি।

চলিশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানা আব্দুল মান্নান বিষয়টিকে দুঃখজনক হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ৮৩ শতক জমি নিয়ে সন্তানদের মধ্যে বিরোধ চলছিল। উভয়পক্ষের উপস্থিতিতে এলাকাবাসী সালিশ করে একটা সমাধান করে দিয়েছেন। তবে, মরদেহ উঠানে রেখে সম্পত্তি ভাগাভাগি করাটা ভালো হয়নি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell