সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:২৩
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

হায়রে মানবতা,কোথায় আছে-রাজধানীতে পূর্বশত্রুতা কথা কাটাকাটির একপর্যায়ে-বাসায় ডুকে ভাই ও বোনকে গুলি

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৫, ২০২৫, ২:১৮ অপরাহ্ণ
  • ১৫২ ০৯ বার দেখা হয়েছে

 

হায়রে মানবতা,কোথায় আছে-রাজধানীতে পূর্বশত্রুতা কথা কাটাকাটির একপর্যায়ে-বাসায় ডুকে ভাই ও বোনকে গুলি

ঢাকা প্রতিনিধি।।

রাজধানীর পল্লবী থানা এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন ভাই ও বোন। আহতরা হলেন, মোহাম্মদ জসিম উদ্দিন (৪৪) ও মোছা. শাহিনুর বেগম (২৮)।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ছয়টার দিকে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়ে। তারা ঢামেকে চিকিৎসাধীন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

তাদের নিয়ে আসা মো. আমির হোসেন জানান, আহত জসিম একটি টিভি শোরুমের ব্যবসায়ী। গতরাতে নামাজ পড়ে বাসায় ফেরার সময় এলাকার শহিদুলের সঙ্গে শরীরে ধাক্কা লাগে। এতে সে ক্ষিপ্ত হয়ে যায়। পরে এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে জসিম বাসায় চলে আসেন। পরে শহিদুল সঙ্ঘবদ্ধ হয়ে বাসায় এসে জসিমকে লক্ষ্য করে গুলি করেন। এতে ডান ও বাম পায়ে গুলি লাগে। তাকে বাঁচাতে গিয়ে বোন শাহিনুরের ডান পায়ের হাঁটুর নিচে একটি গুলি লাগে। তাদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, পরে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট থানাকে অবগত করেছেন বলেও জানান পরিদর্শক মো. ফারুক।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell