মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৫০
শিরোনামঃ
চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

হায়রে লম্পট-মাদারীপুরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মিজান সরদার (৫৫) গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ৮, ২০২৩, ২:৪২ পূর্বাহ্ণ
  • ৩৪২ ০৯ বার দেখা হয়েছে

 

হায়রে লম্পট-মাদারীপুরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মিজান সরদার (৫৫) গ্রেফতার

মাদারীপুরের শিবচরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মিজান সরদার (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মিজান সরদার শিবচর উপজেলার মাদবরের চর ইউনিয়নের শিকদারকান্দি এলাকার মৃত লুৎফর শিকদারের ছেলে।

পুলিশ, স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার মাদবরের চর ইউনিয়নের শিকদারকান্দি এলাকায় নানা বাড়িতে থাকে শিশুটি। সেখানে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করে। ওই বাড়ির পাশেই অভিযুক্ত মিজান সরদারের একটি পোড়া মবিল পরিশোধনের দোকান আছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে শিশুটিকে কৌশলে দোকানের ভেতর নিয়ে প্রথমে হাত-পা বাঁধেন মিজান। তারপর শিশুটিকে ধর্ষণ করেন। ভোরে শিশুটির পরিবার তাকে উদ্ধার করে। এর আগেই লোকজনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান মিজান।

শুক্রবার সকালে এ ঘটনায় শিশুটির বাবা ধর্ষণ মামলা করেন। পরে শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়। এছাড়া মামলার পরই তথ্য প্রযুক্তির সাহায্যে অভিযুক্তকে নিজ এলাকা থেকে দুপুরে গ্রেফতার করে পুলিশ।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, শিশুটির বাবা সকালে মামলা করেছেন। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযুক্ত মিজান সরদারকে গ্রেফতার করা হয়। তাছাড়া ওই ব্যক্তির বিরুদ্ধে স্থানীয়ভাবেও নানা অভিযোগ পেয়েছি। তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell