শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:০৫
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

হাসপাতালের রান্নাঘরের পাশ থেকে জীবিত নবজাতক উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১১, ২০২৪, ৯:২৯ অপরাহ্ণ
  • ১৪০ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

হাসপাতালের রান্নাঘরের পাশ থেকে জীবিত নবজাতক উদ্ধার

বরগুনা জেনারেল হাসপাতালের রান্নাঘরের পাশ থেকে জীবিত নবজাতক উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১১টার দিকে ওই হাসপাতালের রান্নাঘরের পাশে পরিত্যক্ত স্থান থেকে নবজাতক উদ্ধার করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে বরগুনা জেনারেল হাসপাতালের রান্নাঘরের পাশে পরিত্যক্ত স্থান থেকে নবজাতকের কান্নার শব্দ শুনতে পান হাসপাতালের এক কর্মচারী। পরে নবজাতকটিকে উদ্ধার করা হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে শিশুটি। শিশুটি শারীরিকভাবে অসুস্থ। তাদের মতে শিশুটি অনুমানিক বয়স এক থেকে দুই দিন। ওজন প্রায় আড়াই কেজি।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, উদ্ধার হওয়া নবজাতকটি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (এর.এম.ও) ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, যখন হাসপাতালে আনা হয়, তখন নবজাতকটি অসুস্থ ছিল। শিশুটির শরীরে পিঁপড়া জড়িয়ে ছিল। পিঁপড়ার কামড়ে লাল লাল গোটা উঠে গেছে নবজাতকের শরীরে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। হাসপাতাল কর্তৃপক্ষ সদর থানা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell