শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৫৮
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

হায়রে ধর্ম নিয়ে ব্যবসা,,বেতন না দিতে পারায় মাদ্রাসার ছাএকে বেধড়ক পিটানো

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২৭, ২০২১, ৭:৫৫ অপরাহ্ণ
  • ২৭৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।হায়রে ধর্ম নিয়ে ব্যবসা,বেতন না দিতে পারায় মাদ্রাসার ছাএকে বেধড়ক পিটানো

বগুড়ার ধুনটে পরীক্ষার ফি দিতে না পারায় মাদরাসার এক ছাত্রকে কাঠের বাটাম দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে অধ্যক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় বিক্ষুব্ধ অভিভাবকরা অধ্যক্ষকে তার নিজ কার্যালয়ের ভেতর তালাবদ্ধ করে রাখেন। খবর পেয়ে দুই ঘণ্টা পর অধ্যক্ষকে উদ্ধার করে পুলিশ।

 

শনিবার সকাল ৯টার দিকে ঝিনাই ইসলামিয়া সিনিয়র ফজিল মাদরাসায় এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থী বাদী হয়ে অধ্যক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, শিক্ষার্থী মনিরুল ইসলাম ঝিনাই ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী।

 

সে ২০২১ সালের বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করছে। দশম শ্রেণির প্রত্যেক শিক্ষার্থীর জন্য ২২০ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে মনিরুল ইসলাম ১২০ টাকা পরিশোধ করেছে। আর্থিক অনটনের কারণে বাকি ১০০ টাকা পরিশোধ করতে পারছে না।

 

এ কারণে মাদরাসার অধ্যক্ষ আমান উল্লাহ শনিবার সকাল ৯টার দিকে মনিরুল ইসলামকে মাদরাসার অফিসকক্ষে ডেকে নিয়ে কাঠের বাটাম দিয়ে পিটিয়ে আহত করেন। এ সময় শিক্ষার্থীর চিৎকারে স্থানীয় অভিভাবকরা ঘটনাস্থলে পৌঁছে অধ্যক্ষ আমান উল্লাহকে তার অফিস কক্ষে তালা লাগিয়ে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

 

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে শনিবার দুপুর ১টার দিকে অধ্যক্ষ আমান উল্লাহর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে। তবে অধ্যক্ষ আমান উল্লাহর ২৮ নভেম্বর ধুনট উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তার দায়িত্ব থাকায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে পুলিশ।

 

এ বিষয়ে অধ্যক্ষ আমান উল্লাহ বলেন, পরীক্ষার ফি চাওয়ার কারণে ওই ছাত্র উত্তেজিত হয়ে আমার সঙ্গে খারাপ আচরণ করায় সামান্য মার মেরেছি। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, অধ্যক্ষকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। কিন্ত ইউপি নির্বাচনী দায়িত্ব পালনের জন্য মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। নির্বাচন পর শিক্ষার্থীর অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell