বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:২৬
শিরোনামঃ
ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব । তথ্য সংস্কৃতি,পর্যটন যৌথ উদ্যোগে ও কলকাতা পৌর সংস্থার সহযোগিতায়-হোলির মিলন উৎসব, প্রধান অতিথি -মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন।

সাড়ে ১৪ কেজি গাঁজাসহ ফরিদপুরে মাদক বিক্রেতাকে আটক ৩

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৮, ২০২২, ৯:০৭ অপরাহ্ণ
  • ৫১২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সাড়ে ১৪ কেজি গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাব-৮।

সোমবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় গাঁজা ছাড়াও মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

 

আটকরা হলেন, কুমিল্লার লাকসামের আউশপাড়া এলাকার হারুনুর রশিদ মজুমদারের ছেলে মো. ফয়সাল (৩২), একই এলাকার আব্দুল হাকিম মজুমদারের ছেলে মোশারফ মজুমদার (৪০) ও বরিশালের গৌরনদীর নলচিড়া এলাকার ইউনুস খলিফার ছেলে আলামিন খলিফা (৩২)।

ফরিদপুর র‍্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. শফিকুল ইসলাম বলেন, আটক তিনজন পেশাদার মাদক বিক্রেতা। তারা দীর্ঘদিন ধরে জব্দকৃত প্রাইভেটকার ও মোটরসাইকেলে করে জেলার বিভিন্ন থানায় মাদক বিক্রি করে আসছেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ এর একটি টিম তাদের আটক করে।

শফিকুল ইসলাম আরও বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ আটকদের বিরুদ্ধে ফরিদপুরের ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell