রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:১৩
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

১৫ আগস্ট, ১৯৭৫– যতদিন রবে পদ্মা-মেঘনা-যমুনা, ততদিন রবে ”বঙ্গবন্ধু” হারানোর বেদনা।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৫, ২০২১, ১:৪৩ পূর্বাহ্ণ
  • ৫৪৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।১৫ আগস্ট, ১৯৭৫– যতদিন রবে পদ্মা-মেঘনা-যমুনা, ততদিন রবে ”বঙ্গবন্ধু” হারানোর বেদনা।

রক্তরাঙা পলাশ-শিমুল অথচ ফিকে হয়ে যায় মুজিবের রক্তরঙে। রক্তলাল ভোরে সূর্য ওঠে, তবু বেদনার ভারে ডুকরে কাঁদে।

হে মানুষ, শোনো, পিতা হারানোর গল্প। বেদনার অশ্রু ধারায় প্রবাহিত করো শক্তিধারা। যতদিন রবে পদ্মা-মেঘনা-যমুনা, ততদিন রবে পিতা হারানোর বেদনা।শোকের পাষাণে দাঁড়িয়ে মানুষ, গাও পিতার-ই জয়গান।

১৫ আগস্ট, ১৯৭৫। সেই যে রক্তের ধারা ছুটলো, তা আজও প্রবাহমান বাঙালির হৃদয়ে। পিতা সাজিয়েছেন বাঙালির বাগান। সে বাগান ভালোবাসায় ভরপুর ‘মুজিব’ নামের ফুলে ফুলে। এত ভালোবাসা যার তরে, তাকে হারানোর রক্তক্ষরণ থামে কীসে!

পাঁচ দশকের বাংলাদেশ। বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার হাতেই অধিক নির্ভার বাংলাদেশ। অর্জন আর গৌরবের ইতিহাস গড়ে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে বিস্ময়। দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে এখানকার স্বপ্নবাজ মানুষেরা।

এত অর্জনের পরও বাঙালির পুব আকাশে যে সূর্য ঊষালগ্নেই অস্ত গেল, তা আজও অমানিশার ঘোরে আটকা। পিতা হারিয়ে যে আঁধারে ডুবেছে জাতি, সে আঁধার দিনে দিনে আরও ঘনীভূত হচ্ছে।

বাঙালির হাজার বছরের ইতিহাস কেবল হারানো আর শোষিতের ইতিহাস। এ অঞ্চলে বিদ্রোহের আগুন জ্বলেছে বহুবার। তা নিভেও গেছে বারবার। বাঙালি জাতিসত্তার এমন সংকটকালেই ত্রাতা হিসেবে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মুজিবের আবির্ভাব। যার জন্মের মধ্য দিয়েই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতিবাদ। বিদ্রোহের যে আগুন জ্বালিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মেছিলেন মুজিব, সে আগুন আরও জ্বলজ্বল করছে এতদিনে। মুজিবের জন্ম মানেই মানব আকাশে মুক্তির আভা। মুজিব মানেই শোষিতের জয়গান, শোষকের প্রস্থান।

মুজিব। যে নামের বন্দনা হয় না কোনো বিশেষণের সীমারেখায়। যার তরে কেঁদে কেঁদে নয়ন বারি ফুরিয়ে যায়, তবু বেদনার পাথর বুকে চাপা থেকে যায়। বুক যার মানবের ভালোবাসায় ভরা, সে বুকই রক্তাক্ত করেছে পাষাণেরা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell