রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৫১
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

১৭ আগস্ট শুরু হবে এটা অনেক দিন থেকে ঘোষণা আছে-শিক্ষামন্ত্রী

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৮, ২০২৩, ৯:৫২ অপরাহ্ণ
  • ২৬৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

১৭ আগস্ট শুরু হবে এটা অনেক দিন থেকে ঘোষণা আছে-শিক্ষামন্ত্রী

অনেক আগেই এইচএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ঘোষিত তারিখ থেকেই পরীক্ষা শুরু হবে।

এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজনের লক্ষ্যে মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।

পরীক্ষা পেছানোর দাবি নিয়ে শিক্ষার্থীরা রাজধানীসহ কয়েকটি আন্দোলন করছে। এ সংক্রান্ত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আমরা সব পরীক্ষার আগে দেখি যে, পরীক্ষার্থীদের একটি অংশ বলে যে পরীক্ষা পেছাও। আমরাও যখন কম বয়সে শিক্ষার্থী ছিলাম, আমরাও কিন্তু দেখে অভ্যস্ত যে, কলেজে-স্কুলে পরীক্ষা পেছানোর দাবি ওঠে। যারা দাবি করে, তারা বলে তারা পরীক্ষার জন্য তৈরি না, একটু সময় প্রয়োজন। ভালো করে পড়ে তৈরি হবে।

তিনি বলেন, পরীক্ষা যে ১৭ আগস্ট শুরু হবে এটা অনেক দিন থেকে ঘোষণা আছে। শিক্ষার্থীদের অধিকাংশই কিন্তু সেই সময়টাকে সামনে রেখে তৈরি হয়েছে এবং তারা পরীক্ষা দিতে প্রস্তুত। যারা মনে করছে, প্রস্তুত না, এখনও কয়েক দিন আছে। তারা যদি রাস্তায় না থেকে একটু মন দিয়ে পড়াশোনা করে, আমি নিশ্চিত তাদের পরীক্ষা হয়তো অতোটা খারাপ হবে না। পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই।

মন্ত্রী বলেন, আইসিটি পরীক্ষা নিয়ে তাদের দাবি আছে, আমরা তো আইসিটি পরীক্ষাটা সহজ করলাম। আশা করি আমাদের শিক্ষার্থীরা যারা বলছে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত নয়, আশা করি তারা পরীক্ষায় অংশ নেবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell