বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৪৮
শিরোনামঃ
ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব । তথ্য সংস্কৃতি,পর্যটন যৌথ উদ্যোগে ও কলকাতা পৌর সংস্থার সহযোগিতায়-হোলির মিলন উৎসব, প্রধান অতিথি -মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন।

২৮ ফেব্রুয়ারি পবিত্র লাইলাতুল মেরাজ

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৩, ২০২২, ২:২৭ অপরাহ্ণ
  • ৫৮৯ ০৯ বার দেখা হয়েছে

২৮ ফেব্রুয়ারি পবিত্র লাইলাতুল মেরাজুন্নবী সা:

নগর সংবাদ।। আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে। ২রা ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) থেকে ১৪৪৩ হিজরি সালের রজব মাস গণনা শুরু হয়েছে।  আগামী ২৮ ফেব্রুয়ারি (২৬ রজব) সোমবার দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে।

২রা ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান। শবে মেরাজের দিন বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে। তবে সরকারি প্রতিষ্ঠানে এ দিন ঐচ্ছিক ছুটি।

সভায় অতিরিক্ত সচিব জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে ১৪৪৩ হিজরির রজব মাসের চাঁদ দেখার খবর পাওয়া গেছে। এজন্য বৃহস্পতিবার থেকে রজব মাস গণনা শুরু হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি পবিত্র শবে মেরাজ পালিত হবে।

শবে মেরাজ অর্থ ঊর্ধ্ব গমনের রাত। মুসলমানদের ধর্ম বিশ্বাস অনুযায়ী ২৬ রজব দিবাগত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে মহানবি হজরত মুহম্মদ (সা.) আল্লাহ তা’য়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন। এ বছর সেই রাতটি পড়েছে আগামী ২৮ ফেব্রুয়ারি।

শবে মেরাজ মুসলমানদের কাছে বিশেষ মর্যাদার। ধর্ম প্রাণ মুসলমানরা নফল ইবাদত বন্দেগির মধ্য দিয়ে এই মূল্যবান রাত কাটান। এই দিন অনেকে নফল রোজাও রাখেন।

সভায়  উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুশফিকুর রহমান, প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও আবু মোহাম্মদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. জহিরুল ইসলাম মিয়া, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান, সরকারি মাদরাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মো. আলমগীর রহমান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নিয়ামতুল্লাহ প্রমুখ ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell