শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৪৯
শিরোনামঃ
শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়

২৯ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে জাতীয় শ্রমিকলীগের আলোচনা সভা চলাকালীন সভাপন্ড করার লক্ষে চেয়ার ভাংচুর-শ্রমিক নেতা পলাশকে শোকজ

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৩০, ২০২২, ১:১৮ পূর্বাহ্ণ
  • ২৮০ ০৯ বার দেখা হয়েছে

২৯ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে জাতীয় শ্রমিকলীগের আলোচনা সভা চলাকালীন সভাপন্ড করার লক্ষে চেয়ার ভাংচুর-শ্রমিক নেতা পলাশকে শোকজ

জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা-পঞ্চবটী শাখার সভাপতি আলহাজ্ব কাউছার আহমেদ পলাশকে শোকজ করেছে জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে জাতীয় শ্রমিকলীগের আলোচনা সভা চলাকালীন পলাশের লোকজন সভাস্থলের চেয়ার ভাংচুর করে উচ্ছৃংখলতা সৃষ্টি করার অপরাধে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি নুর কুতুব আলম মান্নান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব কে এম আযম খসরু সাক্ষরিত কারণ দর্শানোর চিঠি দেয়া হয়েছে পলাশকে।

চিঠিতে উল্লেখ করা হয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ২৯ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে জাতীয় শ্রমিকলীগের আলোচনা সভা চলাকালীন বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পর্যায়ে নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভাকে পন্ড করার লক্ষে আপনার লোকজন সভাস্থলের চেয়ার ভাংচুর করে, উচ্ছৃংখলতা সৃষ্টি করে এবং আপনি তাদের নিবারন না করে স্বদলবলে সভাস্থল ছেড়ে চলে যান। আনপার এইরূপ কর্মকান্ড জাতীয় শ্রমিকলীগের ১৭নং ধারা চরমভাবে লঙ্ঘিত করেছে এবং ১৮ (খ) ধারা অনুযায়ী শাস্তিমূলক অপরাধ সংগঠিত হয়েছে।

এমতাব্যস্থায় জাতীয় শ্রমিকলীগের চেইন অব কমান্ড ভঙ্গ, সমাবেশে বিশৃংখলা সৃষ্টি এবং সংগঠন বিরোধী কর্মকান্ডের দায়ে কেন আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ৭ দিনের মধ্যে যথাযথ জবাব দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় উপরোক্ত অভিযোগের ভিত্তিতে সংগঠন থেকে আপনাকে বহিস্কার করা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell