সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৫৬
শিরোনামঃ
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।।

৫০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় দুদকের হাতে আলাউদ্দিন মিয়া গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৮, ২০২১, ১:০৪ পূর্বাহ্ণ
  • ৩০৯ ০৯ বার দেখা হয়েছে

নগর

৫০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় গ্রেপ্তার প্রতিরক্ষা ক্রয় মহাপরিদফতরের আওতাধীন ‘ইন্সপেক্টরেট অব ভেহিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট’ (আইভিঅ্যান্ডইই) বিভাগের বেসামরিক কর্মচারী মো. আলাউদ্দিন মিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন

এদিন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক তাহাসিন মুনাবীল হক আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। সেই আবেদন মঞ্জুর করে আদেশ দেন বিচারক। তবে এ সময় আলাউদ্দিন মিয়ার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

আদালতে দুদকের সাধারণ নিবন্ধন (জিআর) শাখার কর্মকর্তা মো. জুলফিকার আলী এ তথ্য জানান।

গত সোমবার (৬ ডিসেম্বর) বিকেলে ধানমন্ডির স্টার কাবাবের তৃতীয় তলা থেকে ঘুষের টাকাসহ আলাউদ্দিন মিয়াকে গ্রেপ্তার করে দুদক। এরপর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক তাহাসিন মুনাবীল হক বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, সরবরাহকৃত পণ্যের প্রতিবেদন দেওয়ার জন্য আসামি আলাউদ্দিন মিয়া আইভি অ্যান্ড ইই বিভাগের এক ঠিকাদারের কাছে পণ্যের দামের ২ শতাংশ হারে ঘুষ দাবি করেন। এরপর ঠিকাদারের পক্ষ থেকে এ কথা দুদককে জানানো হয়।

সার্বিক নথিপত্র ও আসামির বক্তব্য যাচাই-বাছাই করে দেখা গেছে ঘুষের টাকার কিছু অংশ তিনি (আলাউদ্দিন) বিভিন্ন সময় ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিয়েছেন। তার প্রমাণ দুদক এনফোর্সমেন্ট ইউনিটের হাতে রয়েছে। সোমবার আরেক দফায় ঘুষের ৫০ হাজার টাকা নেওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার হন আসামি আলাউদ্দিন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell