সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৩০
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

কলকাতায় ১১ তম বর্ষে, খুঁটি পুজোর শুভ সূচনা হলো স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৮, ২০২৪, ৯:২৩ পূর্বাহ্ণ
  • ১৯৮ ০৯ বার দেখা হয়েছে

 

১১ তম বর্ষে, খুঁটি পুজোর শুভ সূচনা হলো.. স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির।

”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””

আজ ৭ই জুলাই রবিবার , ঠিক সকাল দশটায়, রথ যাত্রার পূর্ণ লগ্নে, ১১ তম বর্ষের খুঁটি পূজোর শুভ সূচনা হল, স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির,

এই খুঁটি পূজোর শুভ সূচনা করলেন, এলাকার সবার প্রিয় মানুষ, কাছের মানুষ, কাজের মানুষ, বিধায়ক ও পৌর প্রতিনিধি শ্রী পরেশ পাল।

এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থার্ড আই এর অতনু পাল , বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর শ্রীকুমার মিশ্র, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত দাবারু দিব্যেন্দু বড়ুয়া, শিল্পী অনির্বাণ,

এবং উপস্থিত ছিলেন যিনি এই বছর মানুষের সামনে একটি সুন্দর পরিকল্পনা ও থিম তুলে ধরার চেষ্টা করেছেন, যার সৃজনে এবারের মানুষের মন কাড়বে বলে আশা করেন শিল্পী সমবর্ত জানা। যার সৃজনে ও পরিকল্পনায় এক নতুন রূপ দেয়ার চেষ্টা করেছেন.. তরঙ্গ ওপারে..।

ঢাকের তালে তালে ও পুরোহিতের বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান ও খুঁটি পুজো আলোকিত হয়ে উঠেছে।, বাঙ্গালীদের বড় পূজোর গন্ধ , বেজে উঠেছে ঢাকের কাঠিতে। ঢাকের কাঠি মানে বাঙ্গালীদের মনে আলোড়ন, আবার আসছে মা। আর খুঁটিপুজো মানেই পূজো উদ্যোক্তাদের ব্যস্ততা শুরু হয়ে গেল।

স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি , প্রতিবছর নতুন নতুন থিম মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেন, এবং গত চার বছরে থিমের পুজোতে স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি বেশ কয়েকটি পুরস্কার ছিনিয়ে নিয়েছেন, এবারও তারা আশা করছেন পুরস্কারের লড়াই সবার সাথে।

তবে যিনি সবাইকে নিয়ে এগিয়ে চলার চেষ্টা করেন, সবাইকে একত্রিত করার চেষ্টা করেন শ্রী অমল হাজরা, যুগ্ম সম্পাদক , এছাড়াও যাহারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সভাপতি গৌড় ঘোষ, সহ-সভাপতি প্রবীর বিশ্বাস, যুগ্ম সম্পাদক অপু দাস, শিল্পী অতনু হাজরা সহ এলাকার মহিলা সদস্যগন ও এলাকাবাসী।

তবে যুগ্ম সম্পাদক একটা কথাই বারবার বলেছেন সবার সহযোগিতা ছাড়া যেমন পুজো হয় না, তেমনি সকল দর্শক বিচার না করলে কেউ এগিয়ে যেতে পারে না।

তাই আমরা এবারের ,..তরঙ্গ ওপারের.. মধ্য দিয়ে, ধ্বনিত হোক আকাশ বাতাস দেশ দেশান্তর। বেজে উঠুক একতারা মিষ্টি ধ্বনি। ভরে তুলুক প্রতিটি মানুষের প্রাণ।

”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell