বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৩২
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

*কল্পতরু উৎসব উপলক্ষে কাশিপুর উদ্যানবাটিতে ভক্তসমাগম।

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২, ২০২৬, ১:৪৬ পূর্বাহ্ণ
  • ৪৯ ০৯ বার দেখা হয়েছে

*কল্পতরু উৎসব উপলক্ষে কাশিপুর উদ্যানবাটিতে ভক্তসমাগম।

””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো”””

ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের “কল্পতরু” লীলাভূমি কাশীপুর উদ্যানবাটিতে আজ ১লা জানুয়ারি, নতুন বছরের প্রথম দিনে অনুষ্ঠিত হলো কল্পতরু উৎসব।

১৮৮৬ খ্রিস্টাব্দে এই দিনেই গলার কর্কট রোগে আক্রান্ত ঠাকুর ডাক্তারের বারণ সত্ত্বেও নেমে এসেছিলেন সাধারণ মানুষের কাছে। দুপুর তিনটের সময় ভক্ত বৎসল ঠাকুর গিরিশ, রাম,অতুল প্রভৃতি ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন “

তোমাদের কি আর বলিব, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হউক!” ভক্তদের প্রতি প্রেম এবং করুণায় আত্মহারা হয়ে ওই কথাগুলি বলা মাত্রই তিনি ভাবাবিষ্ট হয়ে পড়েন।

এই দিন অর্ধবাহ্য দশায় তিনি সমবেত প্রত্যেক ভক্তকে দিব্যশক্তিপূত স্পর্শে কৃতার্থ করেন।

ভক্তরা এখনো মনে করেন এই দিন ঠাকুর পাপী তাপী মানুষকে উদ্ধার করেন।সারা বছরের জন্য আশীর্বাদ চাইতে তাই কাশীপুর উদ্যানবাটির পূণ্যভূমিতে বিভিন্ন জায়গা থেকে আসে অগণিত ভক্ত।সানাই বাদন, ঊষা কীর্তন, বৈদিক মন্ত্র উচ্চারণ, শ্রী শ্রী ঠাকুরের গান ও ভজন অনুষ্ঠানের ও আয়োজন করা হয় মঠের পক্ষ থেকে।

খিচুড়ি এবং বোদে প্রসাদ হাতে তৃপ্ত মনে বাড়ি ফেরেন ভক্তরা।রামকৃষ্ণ মঠ কাশীপুরের উদ্যোগে আগামী ৩ শে জানুয়ারি পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ঠাকুরের স্মরণ মনন করা হবে।

উল্লেখ্য আজকের দিনে রামকৃষ্ণ দেবের ভাবধারায় কল্পতরু উপলক্ষে দক্ষিণেশ্বর,আদ্যাপীঠ এবং বেলুড় মঠেও লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়।

 

””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell