শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৫৩
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

কাতারে গৃহকর্মী হিসেবে পাঠানোর কথা বলে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২, ২০২৩, ১২:৩০ পূর্বাহ্ণ
  • ২২৯ ০৯ বার দেখা হয়েছে

কাতারে গৃহকর্মী হিসেবে পাঠানোর কথা বলে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ

 

শনিবার (১ জুলাই) এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এসব তথ্য জানান

তিনি বলেন, সিরাজগঞ্জের একজন গৃহবধূ মোছা. আইরিন খাতুন (২০) গ্রামের একজন ব্যক্তির কাছ থেকে গৃহকর্মী হিসেবে কাতার যাওয়ার ভিসা পান। এরপর তিনি গৃহকর্মী হিসেবে প্রশিক্ষণের জন্য টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) যান।

এসময় সেখানে তার পরিচয় হয় তারেকুজ্জামান রাকিবের (২৯) সঙ্গে। রাকিব টিটিসির সামনে কম্পিউটার ও ফটোকপির ব্যবসা করেন। এসময় রাকিব ভুক্তভোগী নারীকে বলেন, বয়স কম হওয়ায় তিনি কাতার যেতে পারবেন না। এছাড়াও তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে বলে তিনি ভুক্তভোগীকে ভয় দেখান এবং দেড় লাখ টাকার বিনিময়ে বিদেশ পাঠানোর প্রস্তাব দেন।

তার প্রস্তাবে আইরিন খাতুন রাজি হন এবং রাকিব এবং সিপনকে (৪০) কয়েক দফায় এক লাখ ৩৫ হাজার ৫০০ টাকা দেন।

এসময় অভিযুক্তরা আইরিনকে বারবার ফ্লাইটের তারিখ দিচ্ছিলেন। বিমানবন্দর কন্ট্রাক্টের মাধ্যমে বিদেশ পাঠাবেন বলে গত ১২ জুন ও ১৪ জুন বিমানবন্দর আসতে বলে তারা গা ঢাকা দেন।

আইরিন বারবার ফোন করলেও তারা বিমানবন্দরে কন্ট্রাক্ট অফিসারের ডিউটি নেই বলে তাকে ফিরে যেতে বলেন। আইরিন বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। এসময় উপায় না দেখে তিনি এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন অফিসে এসে অভিযোগ করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক আরও জানান, অভিযোগ পেয়ে আসামিদের গ্রেফতারে নামে এপিবিএন। এসময় আইরিনের মাধ্যমে রাকিব এবং শিপনের সঙ্গে আবার যোগাযোগ করা হলে তারা আইরিনকে ফ্লাইট করে দেওয়ার আশ্বাস দেন। আইরিনকে ৩০ জুন বিমানবন্দরে এসে তার পাসপোর্ট ও টিকিট নিয়ে যেতে বলেন রাকিব।

রাকিব ও সিপন ভুক্তভোগীকে বিমানবন্দরে আসতে বললেও নিজেরা আইরিনের সঙ্গে দেখা না করে তাদের চক্রেরই আরও দুই সদস্যকে বিমানবন্দরে পাঠান এবং আইরিনের কাছ থেকে আরও ৩০ হাজার টাকা আদায় করতে বলেন। এ টাকা নেওয়ার উদ্দেশ্যেই আসামি রবিন খন্দকার এবং শান্ত কালু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোলচত্বর এলাকার বাইরে চায়ের দোকানে আইরিনের সঙ্গে দেখা করেন।

এসময় তারা আইরিনকে তার পাসপোর্ট এবং ভুয়া টিকিট বুঝিয়ে দিয়ে টাকা দাবি করলে সাদা পোশাকধারী এপিবিএনের গোয়েন্দা সদস্যরা তাদের দুজনকে গ্রেফতার করেন। রবিন, শান্ত, রাকিব, সিপনকে আসামি করে ভুক্তভোগী নারী বিমানবন্দর থানায় দণ্ডবিধি আইনে মামলা করেছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell