রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:১৯
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

খানসামা উপজেলার ব্রাইট ফিউচার রেসিডেন্সিয়াল স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন।

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২১, ২০২৪, ৮:১৫ অপরাহ্ণ
  • ২৭৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

খানসামা উপজেলার ব্রাইট ফিউচার রেসিডেন্সিয়াল স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন।

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার।

খানসামা উপজেলার টঙ্গুয়া বাজারে অবস্থিত ব্রাইট ফিউচার রেসিডেন্সিয়াল স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপন ও ১৯৫২ এর ভাষা আন্দোলনে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

একুশ মানেই মাতৃভাষায় কথা বলার অধিকার আদায়ের গৌরব গাঁথার উদযাপন। একুশ মানেই ভাষা শহীদদের স্মরণ। তাদের রক্তরাঙা শহীদের বেদীতে শ্রদ্ধার ফুল।

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গেয়ে গেয়ে পথ চলা। তখন সবারই নগ্ন পা।

স্কুলে স্কুলে একুশ খানসামা উপজেলা টুঙ্গুয়া বাজারে অবস্থিত ব্রাইট ফিউচার রেসিডেন্সিয়াল স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন।

ফুলে ফুলে যখন ছেয়ে যায় শহীদ মিনারের বেদী, অতপর আলোচনা। একুশের চেতনাকে জাগ্রত করে রাখতে সেই একই ইতিহাস একই আহ্বান ধ্বনিত হয় কণ্ঠে কণ্ঠে।

খানসামার একটি স্কুলে একুশে উদযাপন
শিশু-কিশোরদের কানে কানে সে কথা পৌঁছায়। তাদের মগজ শানিত হয় ‘একুশ আমাদের গৌরবের অর্জন, একুশ আমাদের হারানোর বেদনা, একুশ মানে মাথানত না করা।
শিশুরা শেখে আজকের যারা শিশু কাল আবার তারাই হবে বক্তা তারাই এই চেতনাকে নিয়ে যাবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।

আর সে কারণেই এই সব আয়োজন। স্কুলে স্কুলে অর্থাৎ সকল শিক্ষা প্রতিষ্ঠানেই একই আয়োজন। খানসামা উপজেলা টুমরা বাজারে অবস্থিত ব্রাইট ফিউচার রেসিডেন্সিয়াল স্কুলের আয়েজনের কিছু চিত্র এখানে তুলে ধরা হলো। এখানে সকালে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা প্রথমে প্রভাতফেরি করে,স্কুলের চারিদিকের সড়ক প্রদক্ষীণ করে এসে ফুলের শ্রদ্ধাঞ্জলি দেয় শহীদ মিনারে। এরপর স্কুলের শিক্ষার্থীদের একুশ নিয়ে গান ও কবিতা।
আলোচনা সভা-সাংস্কৃতিক অনুষ্ঠান ছিলো এই স্কুলের আয়োজনে। একটি স্কুলই শত স্কুলের কথা বলে। কারণ চেতনার জায়গাটি এক। একটি স্কুলের চিত্রই তুলে ধরবে সকল স্কুলের দৃশ্যপট।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell