শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:২৪
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

তিতাস গ্যাস কার্যালয় ঘেরাও করে মানববন্ধন নারায়ণগঞ্জবাসী

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১২, ২০২২, ৮:৫৪ অপরাহ্ণ
  • ২১৫ ০৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জে দিনে-রাতে গ্যাস থাকে না দাবি করে গ্যাস সরবরাহ নিশ্চিতের দাবিতে তিতাস গ্যাস কার্যালয় ঘেরাও করে মানববন্ধন করেছে আমরা নারায়ণগঞ্জবাসী নামে একটি সংগঠন।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে চাষাড়া বালুর মাঠে অবস্থিত তিতাস গ্যাস কার্যালয় ঘেরাও করে মানববন্ধন করে সেখানে বক্তব্য রাখেন সংগঠনের নেতারা।

এর আগে গত প্রায় ১ মাস ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাস থাকে না বলে জানা যায়। এর মধ্যে বিভিন্ন এলাকাবাসী তিতাস গ্যাস কার্যালয়ে এসে এ নিয়ে অভিযোগ করেছেন। গ্যাস দিতে না পারলে গ্যাস বিল মওকুফ করার দাবি করেন তারা।

মানববন্ধনে আমরা নারায়ণগঞ্জবাসীর বক্তারাও একই দাবি করেন। তাদের দাবি, নিয়মিত বিল নিচ্ছে তিতাস। বিল কয়েক দফা বাড়ানো হয়েছে তবুও গ্যাস থাকছে না। রান্নার চুলায় গ্যাস না থাকায় রান্না করা যাচ্ছে না। বাইরে থেকে খাবার কেনার বাড়তি চাপ নিতে হচ্ছে। আগে রাতে গ্যাস পাওয়া গেলেও এখন তা পাওয়া যাচ্ছে না। গ্যাস সরবরাহ নিশ্চিত না করলে সামনে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি নুরউদ্দিন আহমেদের সভাপতিত্বে এসময় বৃষ্টির মধ্যে ভিজে নগরবাসী এতে অংশ নেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell