রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:৪৫
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

নারায়ণগঞ্জ বন্দরে পরকিয়া প্রেমিকের স্ত্রীর সাথে অভিমান করে স্বপ্নার আত্মহত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৯, ২০২১, ২:১৯ পূর্বাহ্ণ
  • ৪০২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জ বন্দরে পরকিয়া প্রেমিকের স্ত্রীর সাথে অভিমান করে সামিয়া আক্তার স্বপ্না (১৫) নামে এক কিশোরী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ১৩ই জুলাই মঙ্গলবার দুপুরে মদনগঞ্জ নয়াপাড়া বকুলতলা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত সামিয়া আক্তার স্বপ্না মদনগঞ্জ নয়াপাড়া বকুলতলা এলাকার মৃত নাছির উদ্দিনের মেয়ে। পারিবারিক সুত্রে জানা গেছে, মদনগঞ্জ নয়াপাড়া বকুলতলা এলাকার কিশোরী সামিয়া আক্তার স্বপ্না সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থী ছিল। প্রায় সময়ই তার মোবাইলে একই এলাকার ডিস ব্যবসায়ী দুলাল মিয়ার সাথে মুঠোফোনে কথোপকথন হত। এর ধারাবাহিকতায় গত সোমবার বিকালে ডিস ব্যবসায়ী দুলালের স্ত্রী কনিকা আক্তার জানতে পেরে ওই কিশোরী মেয়ে সামিয়া আক্তার স্বপ্নাকে চড়-থাপ্পর মারে। পরে মঙ্গলবার দুপুরে মদনগঞ্জ নয়াপাড়া বকুলতলা এলাকার কিশোরী সামিয়া আক্তার স্বপ্না সকলের অগোচরে ক্ষোভে অভিমানে তার নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। দরজা বন্ধ থাকায় নিহত কিশোরীর মা জানালা দিয়ে দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোক এসে পুলিশে সংবাদ দেয়। খবর পেয়ে মদনগঞ্জ ফাঁড়ীর এসআই মোশারফ হোসেন ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরন করে। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা মদনগঞ্জ ফাঁড়ীর এসআই মোশারফ হোসেন বলেন, মদনগঞ্জ নয়াপাড়া বকুলতলা এলাকার কিশোরী মেয়ে সামিয়া আক্তার স্বপ্নার আত্মহত্যার সংবাদে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরন করি। তবে আত্মহত্যার কারন প্রেমঘটিত হতে পারে বলে অনুমান করা যাচ্ছে। এ ব্যাপারে মঙ্গলবার দুপুরেই নিহত কিশোরী সামিয়া আক্তার স্বপ্নার বড় ভাই মো: রনি বাদী হয়ে বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell