সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:২০
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

ভাড়াটিয়া সেজে বাসায় ঢুকে স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নিল,গ্রেফতার ২

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ৪, ২০২৪, ৯:১১ অপরাহ্ণ
  • ২৮৫ ০৯ বার দেখা হয়েছে

দেশের বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া সেজে বাসায় ঢুকে প্রতারণার মাধ্যমে স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নিতে মো. আলী হাসান সোহেল (৫৫) ও মোছা. সালমা (৫৩)। এ সংক্রান্ত মামলার পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব জানিয়েছেন সোহেল ও সালমাকে তাদের সদস্যরা নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে। এ সময় দুজনের কাছ থেকে স্বর্ণের একটি চেন, দুটি কানের দুল, ইমিটেশন নেকলেস, প্লাস্টার মোম, দুটি মোবাইল ও  ৫০০ টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার (৪ জুন) কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।

তিনি জানান, গত ৩০ এপ্রিল খুলনার বানরগাতী এলাকার একটি বাড়িতে গিয়ে সেটির স্বত্বাধিকারীর স্ত্রীর সঙ্গে প্রতারণা করে স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুটে নেন সোহলে ও সালমা। এ বিষয়ে ভুক্তভোগীর স্বামী খুলনার সোনাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এছাড়াও কুমিল্লা, নরসিংদী, চট্টগ্রাম, যশোর, খুলনা ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া সেজে নারীদের সঙ্গে বন্ধুত্ব তৈরি করে তাদের কাছ থেকে স্বর্ণালংকার, টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়ার ঘটনা পরিলক্ষিত হওয়ায় র‌্যাব জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারী বাড়ায়।

গত ৩ জুন রাতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১১’র যৌথ আভিযানিক দল নরসিংদীর বাসাইল এলাকায় অভিযান চালিয়ে সোহলে ও সালমাকে গ্রেপ্তার করে। তারা যশোর ও চট্টগ্রামে একই কৌশলে প্রতারণার পরিকল্পনা করেছিল।

কমান্ডার আরাফাত বলেন, গ্রেপ্তার সোহেল চক্রটির মূল হোতা। সালমা তার মামি। তাদের চক্রের সদস্য সংখ্যা সাত থেকে আটজন। গ্রেপ্তাররা সিসি ক্যামেরার ফুটেজ দেখে যেন তাদেরকে চিনতে না পারে সেজন্য বোরকা ও মুখে মাস্ক ব্যবহার করতো। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell