রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৩৪
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

যৌতুকের দাবীতে স্ত্রীকে মারধর করে পুত্র সন্তানসহ বাড়ী ছাড়া

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২, ২০২২, ৭:১২ অপরাহ্ণ
  • ৫৫৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ফতুল্লায় যৌতুকের দাবীতে স্ত্রীকে মারধর করে পুত্র সন্তানসহ বাড়ী থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

 

ঘটনাটি ঘটেছে ফতুল্লা থানার পাগলা শাহী মহল্লা আমতলা এলাকায়।

 

এ ঘটনায় নির্যাতিত গৃহবধূ রাবেয়া আক্তার বিথী (৩০) বাদী হয়ে স্বামী শ্যামল (২৮) সহ শ্বশুড় সিরাজ সিকদার (৬৫),শ্বাশুড়ি নাসিমা বেগম (৬০) ও স্বামীর বড় ভাই সবুজ শিকদার (৩৫) কে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

 

মামলায় উল্লেখ্য করা হয়,নয় বছর পূর্বে ফতুল্লা থানার পাগলা শাহী মহল্লার আমতলীর শ্যামলের সাথে বাদীর বিয়ে হয়ে। তাদের সংসারে শুভ(৬) নামক একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকে অপর আসামীদের যোগসাজশে বাদীর স্বামী শ্যামল পাঁচ লাখ টাকা যৌতুক দাবী করে আসছিলো। দাবীর পরিপ্রেক্ষিতে বাদী তার নিজ অর্থায়নে স্বামীর জমিতে বাড়ী নির্মান করে বসবাস করে আসছে। তারপরেও পাঁচ লাখ টাকা চাঁদার দাবীতে আসামীরা তাকে প্রায় সময় শারীরিক এবং মানসীক ভাবে নির্যাতন করে আসছিলো।এরই ধারাবাহিকতায় চলতি বছরের জানুয়ারী মাসের ২৩ তারিখ সকাল নয়টার দিকে স্বামী শ্যামল অপর আসামীদের যোগসাজসে পাঁচ লাখ টাকা যৌতুকের দাবীতে তাকে বেদড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে তার ছয় বছর বয়সী পুত্র শুভ সহ বাদী কে বাসা থেকে বের করে দেয়।এ সময় তার স্বামী সহ অপর আসামীরা তার সাথে থাকা  পাঁচ ভরি আট আনা ওজনের স্বর্নালংকার খুলে রেখে দেয় এবং তার ড্রয়ারে থাকা সাড়ে তিন লাখ টাকা নিয়ে যায়।

 

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক নজরুল ইসালম জানান, অভিযুক্ত আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell