সোমবার ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:১৮
শিরোনামঃ
দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

সোনারগাঁওয়ে মিথ্যা ও হয়রানি মূলক ধর্ষণ চেষ্টা মামলার প্রতিবাদে গ্রাম পঞ্চায়েতের সংবাদ সম্মেলন

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২২, ২০২৫, ১:২৩ পূর্বাহ্ণ
  • ৬৭ ০৯ বার দেখা হয়েছে

সোনারগাঁওয়ে মিথ্যা ও হয়রানি মূলক ধর্ষণ চেষ্টা মামলার প্রতিবাদে গ্রাম পঞ্চায়েতের সংবাদ সম্মেলন

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মিথ্যা ও হয়রানি মূলক ধর্ষণ চেষ্টা মামলার প্রতিবাদে এলাকার পঞ্চায়েত কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবে এই সংবাদ সম্মেলন করে সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রামের বাসিন্দাদের পক্ষে কথা বলেন পঞ্চায়েত কমিটির সদস্য জয়নাল আবেদীন প্রধান।
তিনি বলেন, নাজিরপুর গ্রামের বাসিন্দা মরহুম সেরাজ উদ্দিনের ছেলে প্রতারক, মামলাবাজ, সুদখোর ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী জাকির হোসেন (৫২) ও তার পরিবার সমাজের শান্তিপূর্ণ সহাবস্থান বিনষ্ট করার পায়তারা করছে। গত এক বছর পূর্বে আমাদের সমাজের আরেক বাসিন্দা আমির হোসেনের ছেলে শান্তর বিরুদ্ধে আনিত ধর্ষণ চেষ্টায় মামলা (মামলা নং ২৯ (০৩)২০২৫) করে যা সম্পূর্ণ সাজানো ও মিথ্যা তথ্যের ভিত্তিতে করা হয়েছে। প্রবাসী ভাতিজার কাছ থেকে অর্থ আত্নসাত, অনাদায়ে মামলায় ফাঁসিয়ে পারিবারিক ভাবে চাপে রাখতেই এই মামলাটি করে।
পঞ্চায়েত কমিটির আরেক সদস্য শাহজাহান বলেন, সুদের ব্যবসার মহাজন জাকির হোসেনের কবলে পরে বাদশাহ, দুদু মিয়া, দেলোয়ার, আ: রবসহ ২০টি পরিবারকে বসতভিটা হারিয়েছে।
সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে তিনি আরো বলেন, গত ১৯ ডিসেম্বর জুম্মা বার নাজিরপুর কেন্দ্রীয় মসজিদে কমিটির বিচারে উদ্ধত আচরণ ও পঞ্চায়েত কমিটিকে অসম্মান করায় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে জাকির হোসেনকে। পরবর্তীতে জাকির ও তার বউ পারভীন থানায় গিয়ে ঘটনাটিকে ভিন্ন খাতে নিয়ে মিথ্যা অভিযোগ দায়ের করে এবং সংবাদ প্রকাশ করে। আমরা সমাজের পঞ্চায়েত কমিটি এই সংবাদের তীব্র প্রতিবাদ জানাই।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell