শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:৩৩
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

আওয়ামী সরকার বাংলাদেশকে শেখ পরিবারের জমিদারি মনে করতো-রিজভী

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১৩, ২০২৪, ৯:৩৭ অপরাহ্ণ
  • ২০২ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

আওয়ামী সরকার বাংলাদেশকে শেখ পরিবারের জমিদারি মনে করতো-রিজভী

আওয়ামী সরকার বাংলাদেশকে শেখ পরিবারের জমিদারি মনে করতো বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পাবনায় ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত ও আহতদের পরিবারের খোঁজ-খবর নিতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এদিন তিনি গুলিবিদ্ধ দিনমজুর আব্দুর রশিদের বাড়িতে যান এবং উপহারসামগ্রীসহ তাকে সহযোগিতা প্রদান করেন।

রুহুল কবির রিজভী বলেন, প্রকৃত স্বৈরাচার পার্শ্ববর্তী দেশে আছেন, তিনি বলছেন তিনি নাকি প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, এটি হচ্ছে এক ধরনের হারানোর বেদনা থেকে। বাংলাদেশটাকে তারা একটা শেখ পরিবারের একটি জমিদারি মনে করতেন। এভাবেই ১৫-১৬ বছর শেখ হাসিনা দেশ চালিয়েছে। যে তার বিরুদ্ধে কথা বলতে গেছে তাকে নিরুদ্দেশ করে দিয়েছে, তাকে অদৃশ্য করে দেওয়া হয়েছে। তার কোনো হদিস পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী হয়ে ফিরে এসে শেখ হাসিনা আর কত লোক গুম করবেন, আর কত মানুষকে বিচার বর্হিভূত হত্যা করবেন। তার কোনো হিসাব হবে না। প্রধানমন্ত্রীর পরিবারের জন্য ৬০ কাঠা জায়গা। আপনাদের এত জায়গা, আপনাদের এত বাড়িঘর চারদিকে। আজকে আবার দেখলাম অসহায় মানুষদের জন্য যে জায়গাটি বরাদ্দের কথা বলা হয়েছে, সেখানেও কয়েকটি প্লট হচ্ছে শেখ পরিবারের। যারা মিসকিনের জায়গা আত্মসাৎ করে, তিনি কিসের প্রধানমন্ত্রী ছিলেন।

তিনি আরও বলেন, গোটা দেশের মানুষকে ঋণে জর্জরিত করেছেন শেখ হাসিনা। ১৮ লাখ ৩৫ হাজার কোটি টাক ১৫-১৬ বছরে ঋণ নিয়েছেন, এর মধ্যে ১৭ লাখ ৬০ হাজার কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগের লোকজন। এটা আমার নয়, দেশের পরিচিত গণমাধ্যমের পরিসংখ্যান। অর্থাৎ ১৫ বছরে ৭৫ হাজার কোটি টাকার কাজ করেছেন, যার মধ্যেও যে কত দুর্নীতি হয়েছে তার শেষ নেই। অর্থাৎ উন্নয়নের ফানুস ছিল লুটের, হরিলুটের, উন্নয়নের ঝাড়বাতি ছিল টাকা পাচার করার। আর আপনি বলেন যে, আপনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী।

এ সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মিথুন, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell